পোস্টগুলি

রসুলপুরে বাঁকুড়া জেলা ইমাম পরিষদের দশম বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রীতি সভা ।

ছবি
রসুলপুরে বাঁকুড়া জেলা ইমাম পরিষদের দশম বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রীতি সভা ।  উম্মাহ টাইমস,আর.এ.মন্ডল, পাত্রসায়ের :  গতকাল রবিবার বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের রসুলপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে বাঁকুড়া জেলা ইমাম পরিষদের দশম বর্ষপূর্তি উপলক্ষে জেলা ইমাম পরিষদের উদ্যোগে একটি সম্প্রীতি সভার আয়োজন করা হয় । সভাপতির আসন অলংকৃত করেন বিশিষ্ট সমাজসেবী,উলামা ও সাধারণ জনগণের মধ্যে মেলবন্ধন গড়ে তোলার পথিকৃৎ হাজি কুতুবুদ্দিন সাহেব।  এছাড়াও এদিনের সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের সম্পাদক মৌলানা সরীফুল ইসলাম , পাত্রসায়ের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিবিড় কুমার মণ্ডল , ওসি বিদ্যুৎ পাল বিশিষ্ট সাংবাদিক সেখ আজফার হোসেন , রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি শ্যামা প্রসাদ লাহা,বেলুট রসুলপুর অঞ্চল প্রধান তাপস বারি, জেলা ডোমা প্রতিনিধি সিরাজুল হক মল্লিক, বাঁকুড়া জেলা জমিয়ত উলামার সভাপতি মাজহারুল ইসলাম, বর্ধমান জেলা জমিয়ত সম্পাদক ইমতিয়াজ আলী, নিয়ামত আলী মন্ডল, কাজী সাহাবুদ্দিন, নুরুল ইসলাম, আমির আলী মন্ডল সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।  ...

প্রকাশ্যে মুসলমানদের হত্যার হুমকি দেওয়া সত্ত্বেও সরকারের নীরবতা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।

ছবি
প্রকাশ্যে মুসলমানদের হত্যার হুমকি দেওয়া সত্ত্বেও সরকারের নীরবতা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর : মওলানা মাহমুদ মাদানী প্রকাশ্যে মুসলমানদের হত্যার হুমকি দেওয়া সত্ত্বেও সরকারের নীরবতা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর  জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি হরিদ্বারের ধর্ম সংসদের প্রশাসক ও বক্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। আর.এ.মন্ডল,উম্মাহ টাইমস : জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাহমুদ বৃহস্পতিবার উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি অনুষ্ঠানে দেশের মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার প্রকাশ্য আহ্বানের বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তার নিন্দা করেছেন । হরিদ্বারে কয়েকদিন আগে আয়োজন করা হয়েছিল ' ধর্ম সংসদ ' । রুদ্ধদ্বার সেই বৈঠকের কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনা শুরু দেশজুড়ে । হয়েছে সেখানে মুসলমানদের বিরুদ্ধে মায়ানমারের দৃষ্টান্ত অনুসরণের কথা যেমন বলা হয়েছে , তেমনি বড়দিনের অনুষ্ঠানও ঠেকানোর ঘোষণা দেওয়া হয় । আবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে গুণে গুণে ছয়টি গুলি করার...

দারুল উলূম দেওবন্দে রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার ওয়ার্কিং কমিটির অধিবেশন সম্পন্ন।

ছবি
দারুল উলূম দেওবন্দে সর্বভারতীয় রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার ওয়ার্কিং কমিটির অধিবেশন সম্পন্ন। মাদ্রাসার জিম্মেদারদেরকে পূর্ণ নিষ্ঠার সঙ্গে দেশ ও জাতি গঠনে  নিয়োজিত হওয়ার আহ্বান। আর.এ.মন্ডল, উম্মাহ টাইমস মিল্লাতে ইসলামিয়ার নির্মাণ ও হেফাজতের ক্ষেত্রে মাদ্রাসাগুলির ভূমিকা অনস্বীকার্য। মাদ্রাসাগুলি ধর্মীয় শিক্ষা প্রদান ও বিস্তারের পাশাপাশি দেশের জন্য শান্তিপ্রিয় নাগরিক তৈরির ক্ষেত্রেও অসামান্য অবদান রাখে। তাই মাদ্রাসার জিম্মেদারদেরকে পূর্ণ নিষ্ঠার সঙ্গে দেশ ও জাতির সেবা ও নির্মাণে নিয়োজিত থাকতে হবে।  ২০ ই ডিসেম্বর রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার ওয়ার্কিং কমিটির অধিবেশনে দারুল উলূম দেওবন্দের উপাচার্য জনাব মুফতি আবুল কাসেম নো’মানী সাহেব একথা বলেন। এদিনের অধিবেশনে উপস্থিত ছিলেন দারুল উলূম দেওবন্দের সদর মুদাররিস জনাব মাওলানা সাইয়িদ আরশাদ মাদানী সাহেব, দারুল উলূম দেওবন্দের সহ-উপাচার্য জনাব মাওলানা আব্দুল খালেক মাদ্রাসী সাহেব ও জনাব মাওলানা রাশিদ আজমী সাহেব, রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক জনাব মাওলানা শওকত আলি বাস্তাভী সাহেব, জনাব ...

ইমামদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময় সময়সীমা বাড়ল।

ছবি
ইমামদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময় সময়সীমা বাড়ল। উম্মাহ টাাইমস নিউজ ব্যুরো: রাজ্য ওয়াকফ বোর্ড নিযুক্ত ইমাম-মোয়াজ্জেনদের প্রতিবছর লাইফসার্টিফিকেট জমা করতে হয় ৩১ ডিসেম্বরের মধ্যে। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময় সীমা বাড়াল রাজ্য ওয়াকফ বোর্ড। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ইমাম ও মোয়াজ্জেনরা লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন।  সোমবার একথা জানিয়েছেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আবদুল গণি। এদিন বোর্ডে ২৩টি জেলার জেলা ইমাম এবং বোর্ডের টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইমামদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময় বৃদ্ধির কথা জানানো হয়। এদিন বোর্ড চেয়ারম্যান বলেন– লাইফ সার্টিফিকেটে পঞ্চায়েত প্রধান সই করতে পারবে না। আগেই জানানো হয়েছিল। সেইটাই বহাল থাকছে। জেলায় জেলায় বহু ভুয়ো ইমাম রয়েছে বলে অভিযোগ আসছে ওয়াকফ বোর্ডে। সেই অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লাইফসার্টিফিকেটের জন্য কাউকে যাতে হয়রানি না হতে হয় তার জন্য জেলা ইমামরা ক্যাম্পের ব্যবস্থা করছে। বিডিও এবং জেলা ইমামের পরামর্শে ব্লকে ব্লকে ক্যাম্প করে লাইফসার্টিফিকেট সই করার ব্যবস্থা করা হচ্ছে বলে...

ক্বারী উসমান মনসুরপুরীর সভাপতিত্বের সময়কাল ছিল জমিয়তের ইতিহাসে স্বর্ণযুগ।

ছবি
হযরত মাওলানা ক্বারী সৈয়দ মুহাম্মদ উসমান মনসুরপুরীর সভাপতিত্বের সময়কাল ছিল জমিয়তের ইতিহাসে স্বর্ণযুগ।  নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সভায় তাঁর জীবন,কর্ম ও সেবার ওপর সপ্তাহিক আল জমিয়ত পত্রিকার বিশেষ সংখ্যা 'আমির-উল-হিন্দ রাবে'- প্রকাশিত হয়েছে এবং তার নামে মুজাহিদে খতম নবুয়ত পুরস্কারের ঘোষণা করা হয়েছে । উম্মাহ টাইমস, আর.এ.মন্ডল:  গতকাল ১৭ ই ডিসেম্বর নয়াদিল্লিতে জমিয়ত উলামা-ই-হিন্দের সদর দফতরের মাদানী হলে হযরত মাওলানা ক্বারী সৈয়দ মুহাম্মদ উসমান মনসুরপুরী (রহ.)-এর জীবন,কর্ম ও সেবার ওপর সাপ্তাহিক আল জমিয়ত পত্রিকার বিশেষ সংখ্যা 'আমির-উল-হিন্দ-রাবে' - প্রকাশিত হয় ।এই অনুষ্ঠানে জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানীর আমন্ত্রণে দেশের বিশিষ্ট আলিম ও বুদ্ধিজীবীরা অংশ নেন।  এদিন পুস্তক প্রকাশ অনুষ্ঠানের সাথে একটি বিশেষ সভাও অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন দারুল উলূম দেওবন্দের আচার্য ও শায়খুল-হাদিস মাওলানা মুফতি আবুল কাসিম নোমানী সাহেব। এছাড়াও দারুল উলূম দেওবন্দের শিক্ষক মাওলানা নিয়ামতুল্লাহ আজমী, মাওলানা আব্দুল আলিম ফারুকী, ম...

রাজ্য, জেলা,ব্লক সহ সমস্ত শাখা জমিয়তের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি কেন্দ্রীয় জমিয়তের বিশেষ আবেদন।

ছবি
রাজ্য, জেলা,ব্লক সহ সমস্ত শাখা জমিয়তের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি কেন্দ্রীয় জমিয়তের বিশেষ আবেদন। উম্মাহ টাাইমস: সারা বিশ্বে তাবলীগ জামাআত একটি শান্তিপূর্ণ ধর্মীয় ও গঠন মূলক সংগঠন রূপে সুপরিচিত। কিন্তু বর্তমানে সরকার সহ বিভিন্ন দৃষ্টিকোন থেকে যাঁরাই তাবলীগ জামায়াতের বিরোধীতা করছেন, তাঁরা হয়তো না বুঝেই বিরোধীতা করছেন নতুবা তাঁরা বিদ্বেষপূর্ণ প্ররোচনার দ্বারা প্রভাবিত হয়েছেন।  এহেন পরিস্থিতিতে  জমিয়তে উলমা-ই-হিন্দের কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা মাহমুদ আসায়াদ মাদানী সাহেব তাবলিগী জামায়াতের সাথি ও শুভাকাঙ্ক্ষী  বন্ধুদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিয়েছেন।  এটিতে বিশেষ করে মসজিদের ইমাম ও ওলামাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যে প্রত্যেক মসজিদের ইমাম সাহেবগন তাঁদের জুমার বক্তব্যে তাবলিগী জামাতের বাস্তবতা ও কর্মপন্থা সম্পর্কে আমজনগণকে সচেতন করবেন।   তাই জমিয়ত দায়িত্বশীল, উলামায়ে কেরাম ও ইমাম হজরতদের প্রতি অনুরোধ যে আগামী শুক্রবারকে "ইয়াওমুদ দাওয়াহ ও তাবলীগ" হিসাবে পালন করুন এবং নিজের পরিসরে ইমাম সাহেবদের অনুরোধ করুন যেন তাঁরা জুমার ...

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

ছবি
উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা ।  খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য আবেদনের শেষ দিন ৩১ জানুয়ারি ।   উম্মাহ টাইমস : ২০২২ সালের হজযাত্রীদের বয়সের ঊর্ধ্বসীমা তুলে দিল সউদি হজমন্ত্রক । গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় হজ কমিটি এক বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে করোনা আবহে পালিত হবে ২০২২ সালের হজ । সউদি হজ মন্ত্রক ইতিপূর্বে জানিয়েছিল , ৬৫ বছরের ঊর্ধ্বে পুরুষ কিংবা মহিলা ২০২২ - এ হজের সুযোগ পাবেন না । মঙ্গলবার বয়সের ঊর্ধ্বসীমা তুলে দিয়ে জানানো হয়েছে , ৬৫ বছরের  ঊর্ধ্বে পুরুষ ও মহিলারা আগামী বছর হজের সুযোগ পাবেন । এ ছাড়াও রিপিটর হিসেবে যাঁরা হজে যাবেন , তাঁদের বয়সসীমা ৭০ বছরের ঊর্ধ্বে করা হয়েছে । ফলে বয়স সংক্রান্ত যে সমস্যা ছিল , সেই প্রতিবন্ধকতা দূর হওয়ায় অনেকটাই স্বস্তি পেলেন ইচ্ছুক ৬৫ বছরের ঊর্ধ্বের হজযাত্রীরা । বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত বেঁধে অনেক দেওয়ার সমস্যায় পড়ছিলেন আবেদনকারীরা । এই বয়সসীমা তুলে দেওয়ায় হজযাত্রীর সংখ্যা বাড়বে বলে আশা করছেন রাজ্য হজ কমিটির আধিকারিকরা । মূলত বয়স্ক ব্যক্তিদের কথা ম...

তাবলীগী জামাআতের সংরক্ষণ এবং তার সমর্থন উলামায়ে কিরামের দায়িত্ব: মওলানা মাহমুদ মাদানী।

ছবি
তাবলীগী জামাআতের সংরক্ষণ এবং তার সমর্থন উলামায়ে কিরামের দায়িত্ব: মওলানা মাহমুদ মাদানী। ------------------------------------------------------------------------------------------ জমিয়তের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং কর্মীদের প্রতি জমিয়তের সর্বভারতীয় সভাপতি হযরত মাওলানা মাহমূদ আসআদ মাদানী সাহেবের বিশেষ নিবেদন। 💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠 উম্মাহ টাইমস: বর্তমান পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ গঠনমূলক দ্বিনী আন্দোলন হলো এই তাবলিগী জামাআত। সুদীর্ঘ এক শতাব্দীর ইতিহাসে এই সংগঠনটি মুসলিম যুবকদের মদের আড্ডা থেকে মসজিদে নিয়ে আসা এবং আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা এবং অকল্যাণের পথ থেকে কল্যাণের পথে নিয়ে আসার কাজ করে চলেছে। এটি বিশ্বমানবতার জন্য অত্যন্ত কল্যাণকামী একটি সংগঠন। যে সমস্ত ব্যক্তি কিংবা সরকার সংগঠনটির বিরোধিতা করছেন, তাঁরা প্রকৃত বিষয় সম্পর্কে  অবগত নন এবং তাঁরা ভিত্তিহীন প্রোপাগাণ্ডায় প্রভাবিত। এজাতীয় সংগঠনের সংরক্ষণ এবং তার সমর্থন গোটা মুসলিম উম্মাহ বিশেষ করে উলামায়ে দ্বীনের জন্য অপরিহার্য। এ কারণেই জমিয়তে উলামায়ে হিন্দ তার সম...

তাবলিগের বিরুদ্ধে অপবাদ: সৌদি আরবকে যে বার্তা দিলো দেওবন্দ।

ছবি
তাবলিগের বিরুদ্ধে অপবাদ: সৌদি আরবকে যে বার্তা দিলো দেওবন্দ। তাবলিগের বিরুদ্ধে অপবাদ: সৌদি আরবকে যে বার্তা দিলো দেওবন্দ। উম্মাহ টাইমস :সৌদি আরবে তাবলিগের বিরুদ্ধে জুমার খুতবা দিতে প্রজ্ঞাপন জারীর চরম নিন্দা জানিয়ে এক বার্তা প্রকাশ করেছে দেওবন্দ। তারা বলেছেন, ‘সৌদি আরব যেনো নিজেদের সিদ্ধান্তের উপর দ্বিতীয়বার দৃষ্টি দেয় ও তাবলিগের বিরুদ্ধে এমন জঘণ্য অপবাদ থেকে বিরত থাকে।’ আজ রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় দেওবন্দের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এতে দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘হজরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস রহ. দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দী রহ. এর ছাত্র ছিলেন। যার প্রতিষ্ঠিত এ তাবলিগ জামাত আকাবিরদের ইখলাস ও চেষ্টা-প্রচেষ্টার কারণে অনেক উপকার বয়ে এনেছে।’ সারাবিশ্বেই তাবলিগের কাজ চলছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ছোটো-খাটো কিছু বিষয়ে মতানৈক্য থাকলেও তাবলিগ জামাত নিজের মিশনে কাজ করে যাচ্ছে। কম-বেশি পুরো বিশ্বেই এ কাজ চালু রয়েছে। এদতসত্বেও তাবলিগের পুরো মেহনতের উপর শিরক ও বিদআত...

ছেষট্টি বছর পর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে কেন্দ্রীয় জমিয়তের ওয়ার্কিং কমিটির অধিবেশন।

ছবি
ছেষট্টি বছর পর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে কেন্দ্রীয় জমিয়তের ওয়ার্কিং কমিটির অধিবেশন।   দুইদিনের গুুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় জমিয়ত মহাসচিব মাওলানা মাহমুদ মাদানী। আর.এ.মন্ডল,উম্মাহ টাইমস: কেন্দ্রীয় জমিয়ত ওয়ার্কিং কমিটির অন্যতম সিনিয়র সদস্য তথা পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত সুপ্রিমো মওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের আহ্বানে কলকাতার বাঁকড়াস্থিত জমিয়ত ভবনে বসতে চলেছে কেন্দ্রীয় জমিয়ত ওয়ার্কিং কমিটির গুরুত্বপূর্ণ অধিবেশন। গতকাল জমিয়ত সমর্থিত সবার ইনসাফ ফেসবুক পেজের মাধ্যমে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব একথা জানিয়েছেন।  তিনি বলেন যে সম্প্রতি ঘটে যাওয়া ত্রিপুরার দাঙ্গা,দ্বীনি তালিম, রাবেতায়ে মাদারিস এবং দেশের চলমান পরিস্থিতি সহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগামী ১০ ও ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই অধিবেশন । দুইদিন ব্যাপী এই ম্যারাথন অধিবেশনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় জমিয়ত সভাপতি মাওলানা মাহমুদ মাদানী সাহেব। এছাড়াও দারুল উলুম দেওবন্দের উপাচার্য আবুল কাসিম নোমানী,নায়েবে মুহতামিম মাওলানা রাশিদ আজমি সাহেব, মওলানা সালমান বিজনৌরি, মওলানা বদর...