ত্রিপুরার সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে জমিয়ত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রেস কনফারেন্স।
ত্রিপুরার সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে জমিয়ত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রেস কনফারেন্স। ত্রিপুরার দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হওয়া মসজিদ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলি পরিদর্শন শেষে সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের প্রতিনিধিদলের আজ সাংবাদিক সম্মেলন আগরতলায় । উম্মাহ টাইমস:- ত্রিপুরার সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জমিয়তার উলামা-ই-হিন্দ বলেছে যে ত্রিপুরা সর্বদা একটি শান্তিপূর্ণ রাজ্য ছিল, হিন্দু ও মুসলমানের মধ্যে কখনও বড় সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, কিন্তু আজকাল যেভাবে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ইত্যাদি রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশকে বিষাক্ত ও দূষিত করেছে। যার ফলশ্রুতিতে ত্রিপুরার বিভিন্ন স্থানে মুসলিম সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট ও মসজিদে হামলা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং দেশের সম্মান একতা ও অখণ্ডতার জন্য ক্ষতিকর। এর বাইরে সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো বিশ্ব হিন্দু পরিষদের এক সমাবেশে প্রিয় নবীর শানে অত্যন্ত অশালীন কথা বলা হলেও আজ পর্যন্ত পুলিশ প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। জমিয়ত উলামা-ই-হিন্দ জানতে চয়েছিল যে এমন একটি অনুষ্ঠানে রাজ্য সরকার এ...