তুরস্কের ঐতিহাসিক শহর আনতাকিয়ায় জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে এক হাজার শয্যা সামগ্রী বিতরণ করা হয়েছে।
তুরস্কের ঐতিহাসিক শহর আনতাকিয়ায় জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে এক হাজার শয্যা সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিনিধি দলটি তুরস্কের বিচার মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে। আর.এ. মন্ডল , উম্মাহ টাইমস্ : তুরস্কের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে খাদ্য ও আশ্রয়ের অতি প্রয়োজন। একটি শহর নয়, দশটি প্রদেশে পাঁচ লাখের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। গতকাল, জমিয়ত উলামা হিন্দের প্রতিনিধি দল ঐতিহাসিক শহর আনতাকিয়্যা থেকে ত্রাণ কাজ শুরু করেছে । এই উপলক্ষে জমিয়ত প্রতিনিধি দল বিভিন্ন তাঁবুতে 1000 স্লিপওয়েল ম্যাট্রেস বিতরণ করেছে। পুরো আনতাকিয়্যা শহর জনশূন্য, একটি ঘরও বাসযোগ্য নয়। হিমশীতল ঠান্ডায় দূর্গতদের হাজার হাজার তাঁবুতে স্থানান্তরিত হয়েছে । কিন্তু অনেকের কাছেই মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই। জমিয়ত উলামায়ে হিন্দের প্রতিনিধি দল সেখানে এতিম নিষ্পাপ শিশুসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেছে। জামিয়তের প্রতিনিধি দলে মুফতি মুহাম্মদ আনোয়ার কাসমি বাস্তভি দেওবন্দ, সৈয়দ শাহবাজ এবং মুহাম্মদ আবদুল্লাহও রয়েছ...