তেলেঙ্গানায় অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে বিতর্কিত ছবি,সরব তেলেঙ্গানা রাজ্য জমিয়ত।
তেলেঙ্গানায় অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে বিতর্কিত ছবি,সরব তেলেঙ্গানা রাজ্য জমিয়ত। তেলেঙ্গানায় অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে বিতর্কিত ছবি,সরব তেলেঙ্গানা রাজ্য জমিয়ত। উম্মাহ টাইমস নিউজ ব্যুরো: তেলেঙ্গানার অষ্টম শ্রেণীর 'সোস্যাল ইস্টাডিজ' এর বইতে বিতর্কিত ছবি, যেখানে দেখা যাচ্ছে যে একজন মানুষ পায়জামা, দাড়ি ও বন্দুক এবং অন্য হাতে একটি কোরান ধারণ করে দাঁড়িয়ে আছে আর তার নিচে "সন্ত্রাসবাদী " লেখা আছে। বিষয়টি নজরে আসতেই আজ দ্রুত তেলেঙ্গানা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ এর পক্ষ থেকে টুইটারে নিন্দা জানানো হয় এবং অন্ধ্র প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে বইটির প্রকাশকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব সব কপি বাজেয়াপ্ত করার আহ্বান জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয় যে একটি সরকারি পাঠ্যপুস্তকে ইসলামের বিরুদ্ধে এজাতিয় ছবির মাধ্যমে ঘৃণা ও বিদ্বেষ মূলক শিক্ষা আমরা কখনও মেনে নিতে পারিনা, যেখানে দশ বছর পূর্বে জমিয়ত উলামার ছয় হাজার আলিম ফতোয়া দিয়েছিলেন যে সন্ত্রাসবাদীদের কোনোও ধর্ম নেই। আলহামদুলিল্লাহ কয়েক...