পোস্টগুলি

stand with handicapped persons amra korbo joy bishnupur লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অসহায় আনারকলি ও রাজেশের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা আমরা করবো জয়।

ছবি
অসহায় আনারকলি ও রাজেশের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা আমরা করবো জয়। আর.এ.মন্ডল,উম্মাহ টাইমস: মানবসেবার ব্রত নিয়ে বিগত লকডাউনে পথ চলা শুরু করে এগিয়ে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা "বিষ্ণুপুর আমরা করবো জয়"। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে পাত্রসায়েরের নলডাঙ্গা গ্রামের অসহায় আনারকলির হাতে হুইলচেয়ার ও সোনামুখির রাজদহ গ্রামের রাজেশের হাতে ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়। সংস্থার কর্ণধার কাজী মুজিবর রহমান সাংবাদিকদের জানান যে সোশ্যাল মিডিয়ায় আমাদের কাজ দেখে অনেকেই অসহায় মানুষদের সমাজের মূল স্রোতে ফেরাতে এগিয়ে আসছেন । এদিন মূলত প্যাডম্যান খ্যাত ভবঘুরে রাজা আনারকলি ও রাজেশকে এই সাহায্য পাঠিয়েছেন। আমরা দায়িত্ব সহকারে শুধু পৌঁছে দিয়েছি। তিনি বলেন আমাদের মূল লক্ষ্য হল অসহায় মানুষদের সমাজের মূল স্রোতে ফেরানো ও যাযাবর ও পথশিশু মুক্ত পৃথিবী গড়ে তোলা। তিনি আরও বলেন যে "আমাদের সাধ অনেক কিন্তু সামর্থ্য খুবই কম, কিন্তু যদি আমরা এগিয়ে না আসি তাহলে তারা স্বাধীন ভাবে জীবনকে উপভোগ করবে কিভাবে" । এ পর্যন্ত প্রায় তিরিশ জনকে সংস্থার পক্ষ থেকে সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। এদিন হ...