গেরুয়া তাণ্ডবের সামনে বুক চিতিয়ে লড়াই ! মুসকানের সাহসিকতার জন্য ৫ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা জমিয়তে উলামার।
গেরুয়া তাণ্ডবের সামনে বুক চিতিয়ে লড়াই ! মুসকানের সাহসিকতার জন্য ৫ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা জমিয়তে উলামার। উম্মাহ টাইমস : সারাদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কর্ণাটকের কলেজ ছাত্রীর সাহসিকতার ভিডিও দেখে কুর্ণিশ জানাচ্ছেন নেটিজেনরা । ভিডিও ছড়িয়ে পড়তেই বিভিন্ন জাতীয় স্তরের মিডিয়ায় তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে । গেরুয়া তান্ডবের সামনে বুক চিতিয়ে সাহসিকতার লড়াইয়ের জন্য জমিয়তে উলামায়ে হিন্দ তাকে কুর্ণিশ জানিয়েছে । এক অফিশিয়াল টুইট বার্তায় জমিয়ত উলামা-ই-হিন্দ জানিয়েছে তার সাংবিধানিক এবং ধর্মীয় অধিকারের জন্য প্রতিবাদের শক্তিশালী এবং উত্তপ্ত বাতাসের মুখে সাহসিকতার সাথে লড়াই করা সাহসী ছাত্রী বিবি মুসকান খানকে জমিয়ত সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি সাহেবক আন্তরিক অভিনন্দন এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা । এবং এই সাহসী কন্যাকে উৎসাহিত করার জন্য নগদ ৫ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা । বি.কম পড়ুয়া এই ছাত্রী তার সাহসিকতার মধ্য দিয়ে এই বার্তা দিয়েছে যে ন্যায় ও সত্যেকে কোন শক্তি দাবিয়ে রাখতে পারবে না, একই সাথে তিনি দেশের কন্যাদের তাদের ...