পোস্টগুলি

মে, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তীব্র দাবদাহে বাঁকুড়া জেলা জমিয়তের উদ্যোগে আয়োজিত হল জলছত্র ক্যাম্প।

ছবি
তীব্র দাবদাহে বাঁকুড়া জেলা জমিয়তের উদ্যোগে আয়োজিত হল জলছত্র ক্যাম্প।  হারুন অল রশিদ, রসুলপুর: তীব্র দাবদাহে জ্বলছে সমগ্র দক্ষিণবঙ্গ ।ব্যতিক্রম নয় বাঁকুড়া জেলা। পূর্বে জারি হয়েছে সতর্কতা। তৃষ্ণার্ত মানুষকে পানি পান করানোর মধ্যে অধিকতর পুণ্য রয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ পথচারীদের সাময়িক স্বস্তি দিতে আজ সপ্তাহের ছুটির দিনে বাঁকুড়া জেলা জমিয়ত উলামায়ে হিন্দ এর পরামর্শে জেলা আইটি সেল -এর উদ্যোগে, "জনসেবায় জমিয়ত" কর্মসূচির অঙ্গ হিসাবে,  স্থানীয় রসুলপুর বাজারে আয়োজন করা হয় জলছত্র ক্যাম্প। প্রায় বারোশত মানুষকে গ্লুকোন ডি সহযোগে ঠান্ডা পানীয় জল পরিবেশন করা হয়। প্রচন্ড গরমে তেষ্টার মধ্যে এক গ্লাস জল পেয়েই খুশি প্রকাশ করেছেন পথ চলতি সাধারণ মানুষ জনও। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা জমিয়ত সহ সম্পাদক নিয়ামত আলী মন্ডল , জেলা কোষাধ্যক্ষ হাজী শামসুজ্জোহা , কাঁটাদিঘী শাখা জমিয়ত সম্পাদক মাস্টার আব্দুল হামিদ, স্থানীয় উপপ্রধান ফারুক মির্দ্যা। এছাড়াও জেলা জমিয়ত আইটি সেলের পক্ষে উপস্থিত ছিলেন মহঃ আজিজ মন্ডল, শাকিল আখতার, হারুন অল রশিদ,ই...