ইমরাত - ই - শারিয়াহ বিহার, ঝাড়খণ্ড ও ওড়িষার অষ্টম আমিরে শরিয়ত নির্বাচিত মাওলানা ফয়সাল রহমানি ।।
ইমরাত - ই - শারিয়াহ বিহার, ঝাড়খণ্ড ও ওড়িষার অষ্টম আমিরে শরিয়ত নির্বাচিত মাওলানা ফয়সাল রহমানি ।। ইমরাত - ই - শারিয়াহ বিহার, ঝাড়খণ্ড ও ওড়িষার অষ্টম আমিরে শরিয়ত নির্বাচিত মাওলানা ফয়সাল রহমানি ।। উম্মাহ টাইমস,পাটনা : মাওলানা ওয়ালি রহমানির ছেলে মাওলানা আহমদ ওয়ালি ফয়সাল রহমানি ইমরাত - ই - শরিয়ার প্রধান নির্বাচিত হয়েছেন । ইমরাত - ই - শরিয়া বিশিষ্ট ইসলামিক সংগঠন । বিহারের পটনায় এই সংগঠনের প্রধান কার্যালয় অবস্থিত ।গত ৯ ই অক্টোবর ইমরাত - ই - শরিয়ার সদস্যদের ভোটাভুটির পর মাওলানা আহমদ ওয়ালি ফয়সাল রহমানি সভাপতি নির্বাচিত হন । তিনি ইমরাত - ই - শরিয়ার প্রাক্তন সভাপতি এবং সুপরিচিত ইসলামিক ও রাজনৈতিক স্কলার মাওলানা ওয়ালি রহমানির ছেলে । ২০২১ সালের ৩ এপ্রিল ইন্তেকাল করেন ওয়ালি রহমানি । প্রাথমিকভাবে সভাপতি পদের দাবিদার ছিলেন চারজন প্রার্থী । তাঁরা হলেন হজরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি , মুফতি নজর তৌহিদ , মাওলানা আনিসুর রহমান কাসমি এবং মাওলানা আহমদ ওয়ালি ফয়সাল রহমানি । কিন্তু তাদের মধ্যে পরে দু'জন নাম প্রত্যাহার করে নেন । সুতরাং ,...