পোস্টগুলি

জানুয়ারি, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জমিয়ত উলামার পক্ষ থেকে জম্মুতে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ।

ছবি
জমিয়ত উলামার পক্ষ থেকে জম্মুতে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ।  রোহিঙ্গাদের সাহায্য  করা আমাদের ধর্মীয় ও জাতীয় দায়িত্ব : মওলানা মাহমুদ মাদানী আর.এ.মন্ডল,উম্মাহ টাইমস, 26 জানুয়ারী:  মঙ্গলবার জমিয়ত উলামা-ই-হিন্দের একটি প্রতিনিধি দল শীতের মৌসুমে ত্রাণ হিসাবে জম্মুতে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে কম্বল, জ্যাকেট এবং স্কুল ব্যাগ বিতরণ করেছেন।   এই রোহিঙ্গা শরণার্থীরা খোলা আকাশের নিচে খড় ও বাঁশের আস্তানায় বসবাস করে।  জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসমির নেতৃত্বে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল জম্মুর বিভিন্ন স্থান পরিদর্শন করেন, যেখানে রোহিঙ্গারা বসবাস করে এবং তিনি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।  ইতোমধ্যে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ৫০০ টি কম্বল, ৩৫০টি জ্যাকেট, ১৫০ টি শিশুর জন্য স্কুল ব্যাগ এবং বিধবাদের জন্য আলাদা প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।   জমিয়তে উলামা-ই-হিন্দের প্রতিনিধি দল রোহিঙ্গা উলামাদের সাথে পৃথক বৈঠক করেছেন এবং উদ্বাস্তু শিশুদের জন্য চলমান ব...

মাওলানা মনজুর নোমানি রহ. এর বড় ছেলে মাওলানা আতিকুর রহমানের ইন্তেকাল।

ছবি
মাওলানা মনজুর নোমানি রহ. এর বড় ছেলে মাওলানা আতিকুর রহমানের ইন্তেকাল। উম্মাহ টাাইমস : ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম মাওলানা মনজুর নোমানি রহ.-এর বড়ো ছেলে ও মাওলানা খলীলুর রহমান সাজ্জাদ নোমানির বড়ো ভাই মাওলানা আতিকুর রহমান সাম্ভলি ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন। আজ রোববার দিল্লিতে তিনি ইন্তেকাল করেছেন। মাওলানা নাজীব কাসেমী সাম্ভলি নদবী এক বার্তায় জানান, ভারতের প্রখ্যাত এ আলেমে দীন মাওলানা আতিকুর রহমান নোমানী সাম্ভলি (ফাজিল দারুল উলূম দেওবন্দ) অসুস্থ ছিলেন। আগামীকাল সোমবার বাদ জোহর মদিনাতুল উলুম আঞ্জুমানে মাঈনুল ইসলাম সান্বলে তার জানাজা অনুষ্ঠিত হবে। তিনি মাওলানা মনজুর নোমানি রহ. এর বড় ছেলে ও মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানীর বড় ভাই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। তিনি অনেক বড় লেখক গবেষক ছিলেন। তার কিছু বই খুব জনপ্রিয় বিশ্বব্যাপী। তিনি বিভিন্ন বিষয়ে হাজার হাজার প্রবন্ধ লিখেছেন। এক সময় তিনি মাসিক আল-ফুরকানের সম্পাদক ছিলেন। মাওলানা খলীলুর রহমান সাজ্জাদ নোমানি টুইটারে লিখেন, আমাদের পরিবারের পৃষ্ঠপোষক, আমার বড় ভাই এ দুনিয়া থেকে বিদায় নিয়ে...

মহিলাদের জন্য ডিজাইন যুক্ত বোরখা ও আঁটোসাঁটো পোশাক পরিধান করা নাজায়েয ও কঠিন গোনাহের কাজ: দারুল উলুম দেওবন্দ।

ছবি
মহিলাদের জন্য ডিজাইন যুক্ত বোরখা ও আঁটোসাঁটো পোশাক পরিধান করা নাজায়েয ও কঠিন গোনাহের কাজ: দারুল উলুম দেওবন্দ। ফতোয়ায় বলা হয়েছে এমন বোরখা অথবা পোশাক পরিধান করে মহিলাদের বাাইরে বের হওয়া নাজায়েয যার কারণে পর পুরুষদের দৃৃষ্টি তাদের ওপর পড়ে। উম্মাহ টাইমস, দেওবন্দ :  মুসলিম নারীদের বোরখার নামে বিভিন্ন নকশা করা পোশাক ব্যবহার করা এবং আঁটোসাঁটো পোশাক পরাকে কঠিন গোনাহ ও নাজায়েজ বলে ঘোষণা করেছে দারুল উলূম দেওবন্দ।দারুল ইফতা থেকে ফতোয়া জারি করা হয়েছে নারীদের জন্য এটা জায়েজ নয় যে এমন বোরকা বা পোষাক পরে ঘরের বাইরে যাওয়া যার কারণে অপরিচিত লোকের দৃষ্টি তার প্রতি আকৃষ্ট হয়। দেওবন্দের এক ব্যক্তি দারুল ইফতায় প্রশ্ন করেছেন যে নারীদের অঙ্গ-প্রত্যঙ্গ উন্মোচিত হয় এমন চকচকে বোরকা, যার কারণে পুরুষদের চোখ সেই নারীর দিকে আকৃষ্ট হয় এমন বোরকা বা পোশাক পরা বা পরে বাজারে যাওয়া কেমন ?    দারুল উলূম দেওবন্দের মুফতিগণ উপরোক্ত প্রশ্নটির প্রেক্ষিতে লিখিত জবাবে বলেছেন, ইসলামে নবী হজরত মুহাম্মদ মুস্তফা (সাঃ) বলেছেন, নারী হলো লুকানোর জিনিস। কারণ নারী বাড়ি থেকে বের হলে শয়তান তার...

নেতাজি সুভাষচন্দ্র’বসুর রাজনৈতিক গুরু মাওলানা সিন্ধি

ছবি
নেতাজি সুভাষচন্দ্র’বসুর রাজনৈতিক গুরু মাওলানা সিন্ধি অনেকেই জানেন না যে নেতাজী সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন মাওলানা উবায়দুল্লাহ সিন্ধী(রঃ)। এবং নেতাজী সুভাষ চন্দ্র বসুকে জাপানে পাঠানোর ব্যবস্থাও করেছিলেন তিনিই। উম্মাহ টাইমস, বিশেষ নিবন্ধ: নেতাজি সুভাষচন্দ্র বসুর শৌর্য,বীরত্ব,দেশপ্রেম এবং আত্মত্যাগ নিয়ে নেতাজি বিশেষজ্ঞরা অনেক কথা বলেন! কিন্তু সুভাষচন্দ্র বসুকে নেতাজি হিসেবে যিনি তৈরি করেছিলেন এবং সুভাষচন্দ্র বসু যাঁকে রাজনৈতিক গুরু মেনে ছিলেন! সেই সর্বস্ব ত্যাগী বিপ্লবী দেশপ্রেমিক মাওলানা ওবাইদুল্লাহ সিন্ধির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে নেতাজি গবেষকদের সচেতন উদাসীনতা আমাদের বিস্মিত এবং ব্যথিত করে!ভারতের স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামদের অবদান পুস্তকে ঐতিহাসিক সুপ্রকাশ রায় লিখেছেন,“নেতাজীকে যিনি পূর্ণ স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেছেন তিনি হলেন ওবাইদুল্লাহ সিন্ধী। তিনিই নেতাজীর নাম দিয়েছিলেন মাওলানা জিয়াউদ্দীন।তিনিই ছদ্মবেশে প্রথমে কাবুলে তারপর বিভিন্ন দেশে পাঠান।”মাওলানা ওবাইদুল্লাহ সিন্ধী এটা বুঝতে পেরেছিলেন যে বৈদেশীক আক্রমণের মাধ্যমেই ব্রিটিশদের এদেশ থেকে...

মুসলিমদের কারও কাছ থেকে দেশপ্রেমের প্রমাণপত্র নিতে হবে না : সিদ্দিকুল্লাহ চৌধুরী |

ছবি
মুসলিমদের কারও কাছ থেকে দেশপ্রেমের প্রমাণপত্র নিতে হবে না :  সিদ্দিকুল্লাহ চৌধুরী |  অসমের লক্ষীবাজার আশরাফুল উলুম জালালীয়া মাদ্রাসার বার্ষিক সম্মেলন সম্পন্ন উম্মাহ টাইমস,২২ শে জানুয়ারি : জমিয়ত উলামায়ে হিন্দ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব না দিলে ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অর্জন করতে পারত না । ভারতকে স্বাধীন হতে হলে আরও একশ ' লেগে যেত । তাই ভারতের মুসলিমদের কারও কাছ থেকে দেশপ্রেমের প্রমাণপত্র নিতে হবে না , ভারতীয় মুসলিমদের শরীরের দেশপ্রেমের গন্ধ বইছে । এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী তথা রাজ্য জমিয়তের সভাপতি মওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী । উত্তর করিমগঞ্জের আশরাফুল উলুম বার্ষিক মাদ্রাসার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী । তিনি তাঁর বক্তব্যে আরও বলেন , দেশের কোনও মাদ্রাসা পড়ুয়া কোনদিনই অমানবিক হতে পারে না , ইসলাম সম্মিলিত ভ্রাতৃত্বের এবং শিক্ষা দিয়েছে । মূল্যবোধের পাশাপাশি নারী আইন এবং নারী গতকাল লক্ষীবাজার জালালীয়া অধিকারের পূর্ণাঙ্গ শিক্ষা দিয়েছেন হজরত মোহাম্মদ (সাঃ) ।  অন্যান্য ধর্মাবলম্বীদ...

দারুল উলূম দেওবন্দ পরিদর্শন করলেন অতিরিক্ত মুখ্য সচিব এবং জেলা ম্যাজিস্ট্রেট সহ শীর্ষ কর্মকর্তারা।

ছবি
দারুল উলূম দেওবন্দ পরিদর্শন করলেন অতিরিক্ত মুখ্য সচিব এবং জেলা ম্যাজিস্ট্রেট সহ শীর্ষ কর্মকর্তারা। ============================================ ============================================ নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছেন উর্ধ্বতন কর্মকর্তারা উম্মাহ টাইমস, দেওবন্দ: আজ অতিরিক্ত মুখ্য সচিব এবং নোডাল অফিসার রজনীশ দুবে এবং জেলা ম্যাজিস্ট্রেট সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্বখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দ পরিদর্শন করেছেন এবং আচার্য মাওলানা মুফতি আবুল কাসিম নোমানি এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে দেখা করেছেন এবং এই প্রতিষ্ঠানের এর পরিষেবার প্রশংসা করেছেন।    শুক্রবার দারুল উলূম দেওবন্দে পৌঁছে অতিরিক্ত মুখ্য সচিব রজনীশ দুবে এবং জেলা ম্যাজিস্ট্রেট অখিলেশ সিং মুফতি আবুল কাসিম নোমানি এবং দারুল উলূম দেওবন্দের অন্যান্য আধিকারিকদের সাথে সাক্ষাৎ করেন এবং প্রতিষ্ঠান পরিদর্শন করেন।  এ সময় মুফতি আবুল কাসেম নোমানি কর্মকর্তাদের সামনে দারুল উলূম দেওবন্দের ইতিহাস তুলে ধরে বলেন, তিনি বলেন যে এই প্রতিষ্ঠানটি ১৮৬৬ সালে প্রতিষ্ঠিত হয় যা দেশের স্বাধীনতায়...

আধুনিক শিক্ষাক্ষেত্রে জমিয়ত ওপেন স্কুল এর সাফল্য জমিয়তে উলামা ই হিন্দ এবং NIOS-এর মধ্যে MOU স্বাক্ষর।

ছবি
আধুনিক শিক্ষাক্ষেত্রে জমিয়ত ওপেন স্কুল এর সাফল্য জমিয়তে উলামা ই হিন্দ এবং NIOS-এর মধ্যে MOU স্বাক্ষর। উম্মাহ টাইমস, নয়াদিল্লি, 7 জানুয়ারী জমিয়ত ওপেন স্কুল দেশের বৃহত্তম স্বাধীনতা সংগ্রামী, সমাজসেবী সংগঠন জমিয়ত উলামা ই হিন্দের একটি শাখা। আধুনিক শিক্ষার প্রচার ও প্রসারে হযরত মাওলানা মাহমুদ আসাদ মাদানীর পৃষ্ঠপোষকতায় অগ্রগতির দিকে এগিয়ে চলেছে।  মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ করে শিক্ষিত করে তোলার লক্ষ্যে বিগত এক বছর আগে আধুনিক শিক্ষার ময়দানে প্রবেশ করেছিল জমিয়ত উন্মুক্ত বিদ্যালয়। এটি অল্প সময়ের মধ্যে দারুণ সাফল্য অর্জন করেছে । জমিয়ত ওপেন স্কুলের ক্রমবর্ধমান উদ্যোগ এবং পরিষেবার পরিপ্রেক্ষিতে আজ NIOS একটি MOU স্বাক্ষর করেছে । এই বিষয়ে আজ 7 জানুয়ারী, 2022 NIOS এর প্রধান কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।  এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন সরোজ শর্মা (চেয়ারম্যান এনআইওএস), রাজীব জি (একাডেমিক হেড এনআইওএস), বিজয় জি (এসএসএস ডিরেক্টর), প্রদীপ কুমার মোহান্তি (এনআইওএস সেক্রেটারি) এবং জমিয়ত ওপেন স্কুলের উপদেষ্টা ও জমিয়ত উলাম...

ধ্বংসের দ্বারপ্রান্তে কওমি মাদ্রাসা! ছাত্র উস্তাদের মধ্যে রুহানিয়াত নেই। শুধু ক্ষমতা আর প্রতি হিংসার আগুন জলছে -শিক্ষক তলাবাদের মধ্যে!

ছবি
ধ্বংসের দ্বারপ্রান্তে কওমি মাদ্রাসা! ছাত্র উস্তাদের মধ্যে রুহানিয়াত নেই। শুধু ক্ষমতা আর প্রতি হিংসার আগুন  জলছে -শিক্ষক তলাবাদের মধ্যে! .……………….............…………………….....................................  .................................................................................... উম্মাহ টাইমস: এই লেখাটা মুফতি তাকি উসমানী সাহেব হাফি. কওমি মাদ্রাসার বর্তমান এই দুরাবস্থা দেখে, নিজের শত শত তিক্ত অভিজ্ঞতা থেকে লিখেছেন। মনের গভীরে চেপে রাখা অনেক দিনের কষ্ট আর আফসোস গুলো কলমের ভাষায় প্রকাশ করেছেন।  তাই প্রত্যেকটা কওমি মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী ও পরিচালনা কমিটির কাছে, এই লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে পড়ার আন্তরিক নিবেদন রইল।  আল্লাহ তা'আলা আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন।) তিনি বলেন, অনেক চিন্তা ভাবনা করার পর যতোটুকু আমি বুঝতে পারলাম তা হল; কওমি মাদ্রাসার অধঃপতনের মূল কারণ হল "আস্তে আস্তে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটা গতানুগতিক একটি প্রথায় পরিণত হয়েছে। আর এর আসল উদ্দেশ্য আমরা ভুলে গিয়েছি"। যদিও আমাদের মুখে এখনো এ...

শিক্ষা প্রতিষ্ঠানে সব ছাত্র ছাত্রীদের সূর্য প্রণামের নির্দেশ! সংখ্যাগরিষ্ঠদের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা : মুসলিম পার্সোনাল ল বোর্ড।

ছবি
শিক্ষা প্রতিষ্ঠানে সব ছাত্র ছাত্রীদের সূর্য প্রণামের নির্দেশ! সংখ্যাগরিষ্ঠদের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা : মুসলিম পার্সোনাল ল বোর্ড। উম্মাহ টাাইমস,আর.এ.মন্ডল : স্বাধীনতা দিবসের ৭৫ তম বার্ষিকী উপলক্ষে স্কুলগুলিতে ‘ আজাদি কা অমৃত মহোৎসব ’ উদযাপনের অধীনে ‘ সূর্য নমস্কার ’ কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার । অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের এই নির্দেশের বিরোধিতা করে বলেছে , ‘ সূর্য নমস্কার ’ সূর্য পূজার একটি রূপ ( সূর্যের উপাসনা ) এবং ইসলাম এটির অনুমতি দেয় না । এ ব্যাপারে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি মুসলিম শিক্ষার্থীদের প্রতি বলেছেন তারা যেন ‘ সূর্য নমস্কার ’ অনুষ্ঠানে অংশ না নেয় । উল্লেখ্য , কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষে ১ থেকে ৭ জানুয়ারি সারা দেশের স্কুলগুলিতে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে । খালিদ সাইফুল্লাহ রহমানি এক বিবৃতিতে বলেছেন , ‘ স্কুল এডুকেশন সেক্রেটারি এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা উদযাপনের অংশ হিসেবে ৩০,০০০ বিদ্যালয়ে সূ...

জমিয়তে উলামা ভবনে পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার বিশেষ অধিবেশন ।

ছবি
জমিয়তে উলামা ভবনে পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার বিশেষ অধিবেশন । মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি  জাতীয় শিক্ষানীতির আলোকে ওপেন স্কুল নিয়ে আলোচনা সহ প্রকাশিত হল  রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া কতৃর্ক পরিচালিত বাৎসরিক পরীক্ষার সূচি।   উম্মাহ টাইমস  ,আর.এ.মন্ডল: জমিয়তে উলামা ভবনে পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার অধিবেশন মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বার্ষিক পরীক্ষা ও জাতীয় শিক্ষানীতির আলোকে ওপেন স্কুল নিয়ে আলোচনা জমিয়ত ভবনে সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবের সভাপতিত্বে পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় । - আড়াই ঘন্টা ধরে চলা এই অধিবেশনের আলোচনায় মাদ্রাসার পরিকাঠামো , মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন , স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসা পরিচালনা করার বিষয়গুলি উঠে আসে । ঊর্দু , ফার্সী , আরবী , হাদীস শরীফ , কুরআনে করীমের ধর্মীয় শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষা যেখানে ভূগোল , বিজ্ঞান , অঙ্ক , বাংলা , ইংরেজি থাকবে । প্রথম দফায় অষ্টম শ্রেণি পর্যন্ত ভালো করে পড়াশোনা করে উত্ত...

মুসলমানদের বিরুদ্ধে দেশজুড়ে বারবার ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টে জমিয়ত।

ছবি
মুসলমানদের বিরুদ্ধে দেশজুড়ে বারবার ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টে জমিয়ত। জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি বলেছেন যে  অপরাধ ও বিদ্বেষপূর্ণ বক্তব্যের ক্ষেত্রে সরকারের নীরব দৃষ্টিভঙ্গির কারণে দেশে আজ এই সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।  এদেশের মুসলিম সংখ্যালঘুদের জানমালের সম্মান, অখণ্ডতা ও নিরাপত্তার জন্য শক্তিশালী যৌথ সংগ্রামের প্রয়োজন রয়েছে। উম্মাহ টাইমস,আর.এ.মন্ডল : জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে দেশে ক্রমবর্ধমান ধর্মীয় বিদ্বেষ এবং নবী সা . ও ইসলাম নিয়ে অবমাননাকর মন্তব্য বন্ধে অবশেষে সুপ্রিম কোর্টে মামলা করা হয় । রিট পিটিশনে স্বাক্ষর করেন জমিয়তের সভাপতি মাওলানা মেহমুদ মাদানি - সহ কয়েকজন সমাজকর্মী । শীর্ষ আদালতে আবেদনে বলা হয়েছে , দেশের বিভিন্ন স্থানে ইসলাম মুসলমান ও পয়গম্বর নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্য করা হচ্ছে । এমনকী গণহত্যার হুংকার দেওয়া হচ্ছে । সরকার বেশিরভাগ ক্ষেত্রেই নির্বিকার । এই ধরনের উসকানিমূলক মন্তব্য করার ফলে বিভিন্ন স্থানে সংখ্যালঘু মুসলিমদের উপর হয়রানি শুরু হয়েছে । এই হয়রানি আর...