আধুনিক শিক্ষাক্ষেত্রে জমিয়ত ওপেন স্কুল এর সাফল্য জমিয়তে উলামা ই হিন্দ এবং NIOS-এর মধ্যে MOU স্বাক্ষর।

আধুনিক শিক্ষাক্ষেত্রে জমিয়ত ওপেন স্কুল এর সাফল্য জমিয়তে উলামা ই হিন্দ এবং NIOS-এর মধ্যে MOU স্বাক্ষর।
উম্মাহ টাইমস, নয়াদিল্লি, 7 জানুয়ারী
জমিয়ত ওপেন স্কুল দেশের বৃহত্তম স্বাধীনতা সংগ্রামী, সমাজসেবী সংগঠন জমিয়ত উলামা ই হিন্দের একটি শাখা। আধুনিক শিক্ষার প্রচার ও প্রসারে হযরত মাওলানা মাহমুদ আসাদ মাদানীর পৃষ্ঠপোষকতায় অগ্রগতির দিকে এগিয়ে চলেছে।
 মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ করে শিক্ষিত করে তোলার লক্ষ্যে বিগত এক বছর আগে আধুনিক শিক্ষার ময়দানে প্রবেশ করেছিল জমিয়ত উন্মুক্ত বিদ্যালয়। এটি অল্প সময়ের মধ্যে দারুণ সাফল্য অর্জন করেছে । জমিয়ত ওপেন স্কুলের ক্রমবর্ধমান উদ্যোগ এবং পরিষেবার পরিপ্রেক্ষিতে আজ NIOS একটি MOU স্বাক্ষর করেছে । এই বিষয়ে আজ 7 জানুয়ারী, 2022 NIOS এর প্রধান কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
 এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন সরোজ শর্মা (চেয়ারম্যান এনআইওএস), রাজীব জি (একাডেমিক হেড এনআইওএস), বিজয় জি (এসএসএস ডিরেক্টর), প্রদীপ কুমার মোহান্তি (এনআইওএস সেক্রেটারি) এবং জমিয়ত ওপেন স্কুলের উপদেষ্টা ও জমিয়ত উলামা-ই-হিন্দের অ্যাডভোকেট জেনারেল নিয়াজ আহমদ ফারুকী সাহেব, অ্যাডভোকেট মহসিন সাহেব (প্রজেক্ট ইনচার্জ জমিয়ত ওপেন স্কুল) ডঃ আব্দুল মজিদ সাহেব (একাডেমিক হেড জমিয়ত ওপেন স্কুল) মাওলানা আশরাফ আলী কাসমী সাহেব (কেন্দ্রীয় অফিস সচিব জমিয়ত ওপেন স্কুল) ।
 বৈঠকে সকল অংশগ্রহণকারী জমিয়ত ওপেন স্কুলের এই উদ্যোগকে ভূয়সী প্রসংশা করেন এবং জমিয়ত ওপেন স্কুল সম্পর্কে খুব দরকারী, ব্যবহারিক এবং বাস্তব পরামর্শ দেন। বৈঠকে স্থিরকৃত সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই জমিয়ত ওপেন স্কুলের কার্যক্রম আগামী দিনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।