পোস্টগুলি

অক্টোবর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইমারতে শরিয়াহ হিন্দ এর উদ্যোগে দুই দিন ব্যাপী সর্বভারতীয় "ইমারত কনফারেন্স" অনুষ্ঠিত হল।

ছবি
ইমারতে শরিয়াহ হিন্দ এর উদ্যোগে দুই দিন ব্যাপী সর্বভারতীয় "ইমারত কনফারেন্স" অনুষ্ঠিত হল। উম্মাহ টাইমস, নয়াদিল্লি: গত ৪ ও ৫ অক্টোবর ২০২৩, বুধবার ও বৃহস্পতিবার জমিয়ত উলামায়ে হিন্দ এর কেন্দ্রীয় কার্যালয়ে সারা দেশের বিশিষ্ট উলামায়ে কেরামগনের উপস্থিতিতে ইমারতে শরিয়াহ হিন্দ এর উদ্যোগে "ইমারত কনফারেন্স" অনুষ্ঠিত হয়েছে।  মূলত ভারতবর্ষে ইমারতে শরিয়াহ হিন্দ  প্রতিষ্ঠার  উদ্দেশ্য হল কুরআন ও সুন্নাহের আলোকে মুসলিম সমাজে শরিয়াহ ব্যবস্থা বাস্তবায়নের জন্য চেস্টা করা। দুদিনের কনফারেন্স শেষে ইমারতে শরিয়াহ হিন্দের পক্ষ থেকে সমস্ত  মুসলমানদের প্রতি চোদ্দ দফার একটি বিশেষ আবেদন প্রকাশ করা হয়েছে: (1) তৌহিদ,রিসালত,নবুওয়াত,পরকাল এবং নবুওয়াতের সমাপ্তি প্রভৃতি মৌলিক বিশ্বাসের উপর অটল থাকুন এবং বিশ্বাস করুন যে পবিত্র কোরআন আল্লাহ তায়ালার সর্বশেষ গ্রন্থ।এটি সকল বিকৃতি ও পরিবর্তন এর উর্দ্ধে। আর কুরআন ও সুন্নাহ বিরোধী প্রতিটি আকীদা ও মতবাদ হল  পরিত্যাজ্য । আর ইসলামী শরিয়তের ওপর আমল ছাড়া পরকালের মুক্তির কোন পথ নেই। (২) ইসলামের দৃষ্টিতে শরীয়তের ওপর আ...

মেওয়াত সহিংসতা: জমিয়ত উলামায়ে হিন্দের আইনি প্রচেষ্টায় এ পর্যন্ত জামিন পেয়েছে ১৫৯ জন‌।

ছবি
মেওয়াত সহিংসতা: জমিয়ত উলামায়ে হিন্দের আইনি প্রচেষ্টায় এ পর্যন্ত জামিন পেয়েছে  ১৫৯ জন‌। জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী বলেন, নিরপরাধদের ন্যায়বিচার পাওয়ার মাধ্যমে আদালতের প্রতি জনগণের আস্থা বাড়ে, যা আজকের যুগে খুবই গুরুত্বপূর্ণ। উম্মাহ টাইমস,নয়াদিল্লি :  হরিয়ানার মেওয়াতে  দাঙ্গায় আক্রান্তদের জমিয়ত উলামা হিন্দের সাংবিধানিক প্রচেষ্টার মাধ্যমে এখন পর্যন্ত 159 জনকে জামিন দেওয়া হয়েছে। ত্রাণ ও পুনর্বাসন ছাড়াও একটি বড় কাজ হল সেই সমস্ত লোকদের মুক্ত করা যাদের পুলিশ কোনো প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করেছে। মেওয়াতের গ্রামবাসী, যারা আজ পর্যন্ত আদালতে হাজিরাও দেখেনি, তাদের পরিবারের জন্য এটি একটি কঠিন পর্যায়। জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসায়াদ মাদানীর নির্দেশে নুহের সুপরিচিত আইনজীবী তাহির হুসাইন এর নেতৃত্বে আইনজীবীদের একটি দল এই সমস্ত নিরীহ লোকদের সম্ভাব্য সব ধরনের আইনি সহায়তা প্রদান করছে।  জমিয়ত উলামায়ে হিন্দ আদালতে ২০৮ জনের মামলা লড়ছে। এ পর্যন্ত যাদের জামিন দেয়া হয়েছে তাদের মধ্যে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিও...