শেষ হল দারুল উলূম দেওবন্দের শুরার তিন দিনব্যাপী দীর্ঘ বৈঠক ।
শেষ হল দারুল উলুম দেওবন্দের শুরার তিন দিনব্যাপী বৈঠক । নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বার্ষিক বাজেট আড়াই কোটি টাকা বৃদ্ধি,হযরত মাওলানা সৈয়দ বিলাল আব্দুল হাই হুসাইনী নদভী নতুন শুরা সদস্য নির্বাচিত । উম্মাহ টাইমস,দেওবন্দ, ৩১ শে আগস্ট ২০২৩: এশিয়ার সর্বশ্রেষ্ঠ ইসলামীক বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের মজলিস শুরার তিন দিনের বৈঠক প্রতিষ্ঠানের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং প্রায় ৪৬ কোটি টাকার বার্ষিক বাজেট অনুমোদনের মধ্য দিয়ে শেষ হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি তথা দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌর নাজিমে আলা হযরত মাওলানা সৈয়দ রাবে হুসাইনী নদভীর ইন্তেকালের কারণে শূন্য আসন পূরণের জন্য দারুল উলূম নদওয়াতুল উলামা লখনৌর নাজিমে আলা মাওলানা সৈয়দ বিলাল আব্দুল হাই হুসাইনী নদভীকে শুরার নতুন সদস্য মনোনীত করা হয়েছে। দারুল উলূম দেওবন্দের মেহমান খানায় গত সোমবার সকাল থেকে তিন দিনব্যাপী মজলিসে শুরার সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই সময় প্রতিষ্ঠানটির নির্মাণ, উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান...