শেষ হল দারুল উলূম দেওবন্দের শুরার তিন দিনব্যাপী দীর্ঘ বৈঠক ।

শেষ হল দারুল উলুম দেওবন্দের শুরার তিন দিনব্যাপী বৈঠক ।
নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বার্ষিক বাজেট  আড়াই কোটি টাকা বৃদ্ধি,হযরত মাওলানা সৈয়দ বিলাল আব্দুল হাই হুসাইনী নদভী নতুন শুরা সদস্য নির্বাচিত ।


উম্মাহ টাইমস,দেওবন্দ, ৩১ শে আগস্ট ২০২৩:
এশিয়ার সর্বশ্রেষ্ঠ ইসলামীক বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের মজলিস শুরার তিন দিনের বৈঠক প্রতিষ্ঠানের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং প্রায় ৪৬ কোটি টাকার বার্ষিক বাজেট অনুমোদনের মধ্য দিয়ে শেষ হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি তথা দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌর নাজিমে আলা হযরত মাওলানা সৈয়দ রাবে হুসাইনী নদভীর ইন্তেকালের কারণে শূন্য আসন পূরণের জন্য দারুল উলূম নদওয়াতুল উলামা লখনৌর নাজিমে আলা মাওলানা সৈয়দ বিলাল আব্দুল হাই হুসাইনী নদভীকে শুরার নতুন সদস্য মনোনীত করা হয়েছে।
দারুল উলূম দেওবন্দের মেহমান খানায় গত সোমবার সকাল থেকে তিন দিনব্যাপী মজলিসে শুরার সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই সময় প্রতিষ্ঠানটির নির্মাণ, উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার রাতে মিটিং এর চতুর্থ বৈঠকে  অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি মাওলানা সৈয়দ মুহাম্মদ রাবে হাসন নদভীর মৃত্যুতে শোক প্রস্তাব পাস করা হয় এবং তাঁর মৃত্যুকে উপমহাদেশ বিশেষ করে ভারতীয়দের জন্য বিরাট ক্ষতি বলে উল্লেখ করা হয় । 
দারুল উলুম দেওবন্দের সিনিয়র শুরা সদস্য তথা উত্তর প্রদেশের আমিরে শরিয়ত মাওলানা আব্দুল আলিম ফারুকী দারুল উলূম নদওয়াতুল উলামা লখনৌ-এর নাজিমে আলা মাওলানা সৈয়দ বিলাল আব্দুল হাই হুসাইনী নদভীকে শুরার সদস্য হিসেবে নির্বাচিত করার প্রস্তাব পেশ করেন যা শুরার সকল সদস্য সর্বসম্মতিক্রমে অনুমোদিত করেন। 
গত বুধবার ছিল শুরা সভার শেষ ও তৃতীয় দিন যেখানে প্রায় সকল সদস্য অংশগ্রহণ করেন মাদ্রাসার বর্তমান সমস্যাগুলো নিয়ে চিন্তাভাবনা করেন এবং সেগুলো সমাধানের জন্য জোরালো কর্মপরিকল্পনা প্রণয়নে একমত হন। সেখানে বাজেট নিয়ে অনেক আলোচনা হয় এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করে তা অনুমোদন করা হয়।
উল্লেখ্য গত বছরের তুলনায় এবারের বাজেটে প্রায় আড়াই কোটি টাকা বেড়েছে গত বছরের বাজেট ছিল প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা। যা এখন বার্ষিক ৪৬ কোটি টাকায় পৌঁছেছে। সেখানে পৃথক পৃথক বৈঠকে শিক্ষা বিভাগের নাজিম, হিসাব বিভাগের নাজিম, নির্মান ও উন্নয়ন বিভাগের নাজিম সহ  বিভিন্ন বিভাগের জিম্মাদাররা তাদের প্রতিবেদন পেশ করেন যা প্রয়োজনীয় সংশোধনীসহ শুরা কর্তৃক অনুমোদন করা হয় । .
শুরার মোট পাঁচটি বৈঠকে প্রতিষ্ঠানের ছাত্রদের জন্য হাসপাতাল নির্মাণ, শিক্ষকদের জন্য আবাসিক ঘর নির্মাণ, দারুল উলূম দেওবন্দের ওয়াকফ সম্পত্তির সুরক্ষা, কর্মচারীদের বেতন বৃদ্ধি, ছাত্রদের বৃত্তির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। অনেক বিভাগের প্রতিবেদনের উপর বিস্তারিত আলোচনা করা হয়। কালামুল্লাহ তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয় এবং বুধবার বিকেলে মাওলানা হাকীম কালিমুল্লাহ আলীগড়ীর মোনাজাতের মাধ্যমে বৈঠক শেষ হয়। 

তিন দিন ব্যাপী চলা দীর্ঘ বৈঠকে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসিম নোমানী,দারুল উলুম দেওবন্দের সিনিয়র অধ্যাপক আমিরুল হিন্দ মাওলানা সৈয়দ আরশাদ মাদানী, জমিয়ত উলামা ই হিন্দের সভাপতি মাওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানী, সংসদ সদস্য মাওলানা বদরুদ্দিন আজমল ক্বাসিমী, আসাম বিধায়ক সদস্য মাওলানা মুফতি মুহাম্মদ ইসমাইল ক্বাসিমী, মালেগাঁও মহারাষ্ট্রের মাওলানা গোলাম মুহাম্মদ ওয়াস্তানভী, গুজরাটের মাওলানা মালিক ইব্রাহীম, মাওলানা রহমতুল্লাহ কাশ্মিরী , মাওলানা মাহমুদ রাজস্থান মাওলানা হাবিব আহমদ বান্দাভী, উত্তর প্রদেশ মাওলানা আনোয়ারুর রহমান বিজনুরী, মাওলানা আব্দুল সামাদ কালিকাপুর কলকাতা, মাওলানা আব্দুল আলিম ফারুকী, আমিরে শরিয়ত উত্তর প্রদেশ মাওলানা সৈয়দ আঞ্জার হুসাইন মিয়া দেওবন্দী, মাওলানা হাকিম কলিমুল্লাহ আলিগড়, মাওলানা মুহাম্মদ আকিল শাইখুল হাদীস মাজাহিরুল উলুম সাহারানপুর, মাওলানা মুহাম্মদ আকিল গাড়ীদৌলত, মাওলানা শফিক ব্যাঙ্গলোরী প্রমুখ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।