দিল্লী দাঙ্গায় আক্রান্ত মহম্মদ ওকিল ও শাহরুখের ক্ষতিগ্রস্ত চোখের উন্নত চিকিৎসার দায়িত্ব নিল জমিয়ত উলামা।
দিল্লী দাঙ্গায় আক্রান্ত মহম্মদ ওকিল ও শাহরুখের ক্ষতিগ্রস্ত চোখের উন্নত চিকিৎসার দায়িত্ব নিল জমিয়ত উলামা। দাঙ্গায় চোখ হারানো আক্রান্তরা আবার পৃথিবী দেখতে পাবে, জমিয়ত উলামায়ে হিন্দের একটি প্রশংসনীয় পদক্ষেপ, চোখের চিকিৎসার জন্য আক্রান্তরা চেন্নাই রওয়ানা হচ্ছে। উম্মাহ টাইমস নিউজ ব্যুরো: গতবছর 22 শে ফেব্রুয়ারি দিল্লির দাঙ্গার দগদগে ঘা আজও বর্তমান। আক্রান্ত মানুষেরা আজও ভোলেননি সে স্মৃতি। যেভাবে আক্রমণ ও অগ্নিসংযোগ হয়েছিল তা ভাষায় বোঝানো সম্ভব নয়। এতে বহু মানুষ আক্রান্ত হয়েছিলেন। অনেক মানুষ তাদের চোখ হারিয়েছেন এবং অনেকে তাদের স্মৃতিশক্তি হারিয়েছেন। এই ধরনের রোগীদের মধ্যে রয়েছে উত্তর প্রদেশের এর শাহরুখ এবং শিববিহার দিল্লির মোহাম্মদ ওকিল। দাঙ্গার সময় যাদের চোখে অ্যাসিড ছুঁড়ে দেওয়া হয়েছিল। তাদের দুজনেরই ক্ষতিগ্রস্ত চোখের উচ্চতর চিকিৎসার দায়িত্ব নিল জমিয়ত উলামায়ে হিন্দ। এ উপলক্ষে তারা দুজন আজ নয়াদিল্লিতে জমিয়ত উলামায়ে হিন্দের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছে। এরপর তাকে চিকিৎসার জন্য ট্রেনে দঃ ভারতে পাঠানো হয়। ...