আসামের ঘটনার প্রতিবাদে দারাং জেলার এসপি ও ডেপুটি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ জমিয়তে উলামায়ে হিন্দ ও জামায়াতে ইসলামীর।
আসামের ঘটনার প্রতিবাদে দারাং জেলার এসপি ও ডেপুটি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ জমিয়তে উলামায়ে হিন্দ ও জামায়াতে ইসলামীর।
আসামের ঘটনার প্রতিবাদে দারাং জেলার এসপি ও ডেপুটি কমিশনারের সঙ্গে সাক্ষাৎজমিয়তে উলামায়ে হিন্দের ও জামায়াতে ইসলামীর।
উম্মাহ টাইমস নিউজ ব্যুরো:
আসামের দারাং জেলার ধলপুরে অবৈধ বসতি উচ্ছেদের নামে নিরীহ মুসলমানদের উপর পাশবিক নির্যাতনের এবং পুলিশের হাতে তিনজনের নিহত হওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে আজ দারাং জেলার পুলিশ সুপার সুশান্ত বিশ্ব শর্মা (এসপি) ও ডেপুটি কমিশনার প্রভাতী থোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন জমিয়তে উলামায়ে হিন্দ, এসআইও এবং জামাআ’তে ইসলামী হিন্দের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জামাআ’তে ইসলামী হিন্দের সর্বভারতীয় সহ-সভাপতি এস আমিনুল হাসান, জমিয়তের সর্বভারতীয় মহাসচিব মাওলানা হাকিমুদ্দীন কাসেমী, পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব, আসাম রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ বশির আহমেদ সাহেব, বিধায়ক আমিনুল ইসলাম সাহেব, মোহাম্মদ সাফি মাদানি, সর্বভারতীয় ছাত্র সংগঠন এসআইও এর সর্বভারতীয় সভাপতি সালমান আহমেদ, মাওলানা আব্দুল কাদির কাসেমি, মাওলানা মাহবুব হাসান, হাফিজ রফিকুল ইসলাম এছাড়াও প্রমুখ নেতৃত্ব।
এই প্রতিনিধি দল তাদের উভয়ের কাছে ডেপুটেশন জমা দেয়। তাঁরা বলেন যে এই সবের মধ্যে, তিনজন নির্দোষের মৃত্যু এবং অনেকের আহত হওয়া বেশ অপ্রত্যাশিত এবং করুণ। আমরা বিশ্বাস করি যে আসাম সরকার উন্নয়নের একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে এবং ইতিবাচক বিবেচনার সাথে পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় থাকবে।
তাঁরা দাবি জানান, এই ঘটনায় অপরাধী পুলিশ কর্মকর্তা এবং ক্যামেরাম্যানের বিরুদ্ধে অবিলম্বে বিচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সঙ্গে তারা দাবি করেন উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দিতে হবে সরকারকে। মৃতের জন্য 20 লক্ষ টাকা এবং আহতদের 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য ও স্যানিটেশনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ , পানীয় জল, খাদ্যদ্রব্য অবিলম্বে সরবরাহ করতে হবে। এই ঘটনার একটি উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন