মুসলমানদের বিরুদ্ধে দেশজুড়ে বারবার ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টে জমিয়ত।
মুসলমানদের বিরুদ্ধে দেশজুড়ে বারবার ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টে জমিয়ত। জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি বলেছেন যে অপরাধ ও বিদ্বেষপূর্ণ বক্তব্যের ক্ষেত্রে সরকারের নীরব দৃষ্টিভঙ্গির কারণে দেশে আজ এই সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদেশের মুসলিম সংখ্যালঘুদের জানমালের সম্মান, অখণ্ডতা ও নিরাপত্তার জন্য শক্তিশালী যৌথ সংগ্রামের প্রয়োজন রয়েছে। উম্মাহ টাইমস,আর.এ.মন্ডল : জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে দেশে ক্রমবর্ধমান ধর্মীয় বিদ্বেষ এবং নবী সা . ও ইসলাম নিয়ে অবমাননাকর মন্তব্য বন্ধে অবশেষে সুপ্রিম কোর্টে মামলা করা হয় । রিট পিটিশনে স্বাক্ষর করেন জমিয়তের সভাপতি মাওলানা মেহমুদ মাদানি - সহ কয়েকজন সমাজকর্মী । শীর্ষ আদালতে আবেদনে বলা হয়েছে , দেশের বিভিন্ন স্থানে ইসলাম মুসলমান ও পয়গম্বর নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্য করা হচ্ছে । এমনকী গণহত্যার হুংকার দেওয়া হচ্ছে । সরকার বেশিরভাগ ক্ষেত্রেই নির্বিকার । এই ধরনের উসকানিমূলক মন্তব্য করার ফলে বিভিন্ন স্থানে সংখ্যালঘু মুসলিমদের উপর হয়রানি শুরু হয়েছে । এই হয়রানি আর...