জমিয়ত উলামার পক্ষ থেকে জম্মুতে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ।
জমিয়ত উলামার পক্ষ থেকে জম্মুতে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। রোহিঙ্গাদের সাহায্য করা আমাদের ধর্মীয় ও জাতীয় দায়িত্ব : মওলানা মাহমুদ মাদানী আর.এ.মন্ডল,উম্মাহ টাইমস, 26 জানুয়ারী: মঙ্গলবার জমিয়ত উলামা-ই-হিন্দের একটি প্রতিনিধি দল শীতের মৌসুমে ত্রাণ হিসাবে জম্মুতে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে কম্বল, জ্যাকেট এবং স্কুল ব্যাগ বিতরণ করেছেন। এই রোহিঙ্গা শরণার্থীরা খোলা আকাশের নিচে খড় ও বাঁশের আস্তানায় বসবাস করে। জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসমির নেতৃত্বে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল জম্মুর বিভিন্ন স্থান পরিদর্শন করেন, যেখানে রোহিঙ্গারা বসবাস করে এবং তিনি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। ইতোমধ্যে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ৫০০ টি কম্বল, ৩৫০টি জ্যাকেট, ১৫০ টি শিশুর জন্য স্কুল ব্যাগ এবং বিধবাদের জন্য আলাদা প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। জমিয়তে উলামা-ই-হিন্দের প্রতিনিধি দল রোহিঙ্গা উলামাদের সাথে পৃথক বৈঠক করেছেন এবং উদ্বাস্তু শিশুদের জন্য চলমান ব...