জমিয়ত উলামার পক্ষ থেকে জম্মুতে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ।

জমিয়ত উলামার পক্ষ থেকে জম্মুতে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। 
রোহিঙ্গাদের সাহায্য  করা আমাদের ধর্মীয় ও জাতীয় দায়িত্ব : মওলানা মাহমুদ মাদানী

আর.এ.মন্ডল,উম্মাহ টাইমস, 26 জানুয়ারী:
 মঙ্গলবার জমিয়ত উলামা-ই-হিন্দের একটি প্রতিনিধি দল শীতের মৌসুমে ত্রাণ হিসাবে জম্মুতে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে কম্বল, জ্যাকেট এবং স্কুল ব্যাগ বিতরণ করেছেন।  
এই রোহিঙ্গা শরণার্থীরা খোলা আকাশের নিচে খড় ও বাঁশের আস্তানায় বসবাস করে।  জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসমির নেতৃত্বে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল জম্মুর বিভিন্ন স্থান পরিদর্শন করেন, যেখানে রোহিঙ্গারা বসবাস করে এবং তিনি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।  ইতোমধ্যে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ৫০০ টি কম্বল, ৩৫০টি জ্যাকেট, ১৫০ টি শিশুর জন্য স্কুল ব্যাগ এবং বিধবাদের জন্য আলাদা প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। 
 জমিয়তে উলামা-ই-হিন্দের প্রতিনিধি দল রোহিঙ্গা উলামাদের সাথে পৃথক বৈঠক করেছেন এবং উদ্বাস্তু শিশুদের জন্য চলমান বিভিন্ন মক্তবের ভাড়াও পরিশোধ করেছেন।
জমিয়ত উলামা-ই-হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসেমিও রোহিঙ্গা  শিশুদের সাথে কথা বলেছেন এবং সেখানে রোহিঙ্গা সম্প্রদায়ের দেখাশোনাকারী 27 সদস্য বিশিষ্ট কমিটির সাথে বিশেষ বৈঠকে পরিস্থিতি সম্পর্কে অনুসন্ধান করেছেন। তিনি বলেন  "রোহিঙ্গারা  পৃথিবীর সবচেয়ে নির্যাতিত মানুষ এবং তাদের একটি বিশাল সংখ্যক আমাদের দেশে বাস করে।  "যতদিন তারা এদেশে থাকবে, ততদিন তাদের সাহায্য করা আমাদের ধর্মীয় ও জাতীয় দায়িত্ব । আমরা মানুষ এবং গৃহহীনদের বেদনা অনুভব করা প্রতিটি মানুষেরই কর্তব্য ।"  
তিনি জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি, মাওলানা মাহমুদ আসাদ মাদানীর বক্তব্য উদ্ধৃত করে বলেছেন যে তিনি দেশের সমস্ত জমিয়ত ইউনিটকে তাদের ধর্ম বিবেচনা না করে ক্ষতিগ্রস্থ লোকদের সহায়তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।  এছাড়াও উপস্থিতজমিয়তে উলামা-ই-হিন্দের প্রতিনিধি দলে ছিলেন দিল্লির জমিয়ত উলামা-ই-হিন্দের সংগঠক মাওলানা গায়ুর আহমদ কাসমি এবং মাওলানা আখলাক কাসমি প্রমুখ।
Courtesy: Greater Kashmir News

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।