উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা ।
 খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য আবেদনের শেষ দিন ৩১ জানুয়ারি । 
উম্মাহ টাইমস:
২০২২ সালের হজযাত্রীদের বয়সের ঊর্ধ্বসীমা তুলে দিল সউদি হজমন্ত্রক । গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় হজ কমিটি এক বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে করোনা আবহে পালিত হবে ২০২২ সালের হজ । সউদি হজ মন্ত্রক ইতিপূর্বে জানিয়েছিল , ৬৫ বছরের ঊর্ধ্বে পুরুষ কিংবা মহিলা ২০২২ - এ হজের সুযোগ পাবেন না । মঙ্গলবার বয়সের ঊর্ধ্বসীমা তুলে দিয়ে জানানো হয়েছে , ৬৫ বছরের  ঊর্ধ্বে পুরুষ ও মহিলারা আগামী বছর হজের সুযোগ পাবেন । এ ছাড়াও রিপিটর হিসেবে যাঁরা হজে যাবেন , তাঁদের বয়সসীমা ৭০ বছরের ঊর্ধ্বে করা হয়েছে । ফলে বয়স সংক্রান্ত যে সমস্যা ছিল , সেই প্রতিবন্ধকতা দূর হওয়ায় অনেকটাই স্বস্তি পেলেন ইচ্ছুক ৬৫ বছরের ঊর্ধ্বের হজযাত্রীরা ।
বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত বেঁধে অনেক দেওয়ার সমস্যায় পড়ছিলেন আবেদনকারীরা । এই বয়সসীমা তুলে দেওয়ায় হজযাত্রীর সংখ্যা বাড়বে বলে আশা করছেন রাজ্য হজ কমিটির আধিকারিকরা । মূলত বয়স্ক ব্যক্তিদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় হজ কমিটি জানিয়েছে । এখন থেকে অনলাইনে ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরাও হজের আবেদন করতে পারবেন । বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় , রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কেন্দ্রীয় হজ কমিটির নির্ধারিত কোটার থেকে যদি বেশি আবেদন জমা পড়ে , তাহলে লটারি করা হবে। কেন্দ্রীয়  কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয় , বেশ কয়েকটি কারণে হজের আবেদন যেকোনও পর্যায়ে বাতিল হতে পারে । কোনও আবেদনকারী যদি ভুল ঠিকানা দিয়ে থাকেন , তাহলে আবেদন বাতিল হবে । কোনও ব্যক্তি তথ্য গোপন করলেও আবেদন বাতিল হবে । উল্লেখ্য , হজের জন্য আবেদনের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ৩১ জানুয়ারি , ২০২২ ।
 উল্লেখ্য রাজ্যের খাদিমুল হুজ্জাজ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মুফতি মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে জঙ্গল থেকে উত্তরবঙ্গ সহ সারা রাজ্য জুড়ে হজ সচেতনতা প্রোগ্রাম অব্যহত রয়েছে। খাদিমুল হুজ্জাজ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মুফতি মুজিবুর রহমান সাহেব ও হজ ওমরাহ ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন এর সম্পাদক মহম্মদ আইনুল হুদা সাহেবও খুবই খুশি হয়েছেন। বয়সের উর্ধসীমা তুলে নেওয়ার ফলে এবছর রাজ্য থেকে হজযাত্রীর সংখ্যা বাড়বে বলেই ওয়াকিবহাল মহলের ধারণা।
Courtesy: Hajj commettee of India

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।