কোভ্যাক্সিন নেওয়ার ২ মাস ও কোভিশিল্ড নেওয়ার ৩ মাসের মধ্যে কমছে অ্যান্টিবডি : ICMR-RMRC
কোভ্যাক্সিন নেওয়ার ২ মাস ও কোভিশিল্ড নেওয়ার ৩ মাসের মধ্যে কমছে অ্যান্টিবডি : ICMR-RMRC কোভ্যাক্সিন নেওয়ার ২ মাস ও কোভিশিল্ড নেওয়ার ৩ মাসের মধ্যে কমছে অ্যান্টিবডি : ICMR-RMRC ৬১৪ জনের উপর এই সমীক্ষা চালানো হয়। এঁদের মধ্যে ৩০৮ জন কোভিশিল্ড পেয়েছেন। বাকি ৩০৬ জন পেয়েছেন কোভিশিল্ড। এঁদের মধ্যে ৫৩৩ জনের কোভিড সংক্রমণ ঘটেনি। নয়াদিল্লি: করোনার তৃতীয় ঢেউয়ের কথা ভেবে যত দ্রুত সম্ভব দেশের সব প্রাপ্তবয়স্ককে কোভিডের টিকা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সেই সঙ্গে চিকিৎসকরাও বলছেন তাড়াতাড়ি প্রতিষেধক নেওয়ার কথা। এরই মধ্যে চিন্তা বাড়াল ওড়িশার regional medical research centre (RMRC) র করা একটি সার্ভে। সমীক্ষাটি যৌথভাবে চালিয়েছে আইসিএমআরও (ICMR)। সমীক্ষাটি বলছে, কোভ্যাক্সিন নেওয়ার ২ মাসের মধ্যেই শরীর থেকে অ্যান্টিবডি কমতে শুরু করছে। অন্যদিকে কোভিশিল্ড নিলেও তিন মাস পর থেকে অ্যান্টিবডি কমতে শুরু করছে। CMR-RMRC এই স্টাডিটি সম্পন্ন করে। কী পদ্ধতিতে সমীক্ষাটি হবে, তার পদ্ধতি বা methodology ও ঠিক করা হয় সমস্থার তরফে। সংস্থার তরফে ভ্যাকসিনের পরে ৬১৪ জনের উপর এই সমীক্ষা চালানো হয়। ...