"তানজিমুল মাদারিস লিল বানাত" এর রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত।
"তানজিমুল মাদারিস" এর রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত। উম্মাহ টাইমস, আর এ মন্ডল : উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কাজিপাড়া হজরত সুমাইয়া গার্লস মাদ্রাসায় 'তানজিমুল মাদারিস লিল বানাত' (পঃবঃ রাজ্য বালিকা মাদ্রাসা সমন্বয় পরিষদ) এর রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত হল আজ ২৪ শে জুলাই সোমবার সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত। এ উপলক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তথা বিশিষ্ট আলীমে দ্বীন মওলানা আবুল হাসান সাহেব, রাজ্য সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, রাজ্য কনভেনর মুফতি মুজিবর রহমান, মুফতি জালাল উদ্দিন, মুফতি আহমাদ, মওলানা সাইফুদ্দিন নাদবী, মাওলানা নাসিরউদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ। এই সভায় মূলত এই সংগঠনের দ্বারা পরিচালিত মাদরাসাগুলির সম্মুখীন বিভিন্ন সমস্যার কথা আলোচনা ও সমাধানের সূত্র খোঁজার চেষ্টা করা হয়। এই বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকে সংগঠনের বাৎসরিক হিসাব, বিগত শিক্ষাবর্ষের সার্বিক পর্যালোচনা, রাজ্যব্যাপী বাৎসরিক পরীক্ষা, সংগঠনের ছত্রছায়ায় থাকা সমস্ত মাদ্রাসাগুলির সুরক্ষা, অর্থনৈতিক উন্নয়ন সহ সামগ্রিক পরিকাঠামোর উন্নতি, বার্ষিক রিপোর্ট সম্বলিত পু...