পোস্টগুলি

মে, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মুসলমান সবকিছুর সাথে সমঝোতা করতে পারলেও ঈমানের সঙ্গে কখনো সমঝোত করতে পারবে না: মাওলানা : মাহমুদ মাদানি

ছবি
মুসলমান সবকিছুর সাথে সমঝোতা করতে পারলেও ঈমানের সঙ্গে কখনো সমঝোত করতে পারবে না:  মাওলানা : মাহমুদ মাদানি               গঠন করা হবে জমিয়ত সদ্ভাবনা মঞ্চ। উম্মাহ টাইমস, ২৯ মে, ২০২২, রবিবার: জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা মাহমুদ মাদানি উত্তরপ্রদেশের দেওবন্দের ঈদগাহ ময়দানে দুদিনের জাতীয় কার্যনির্বাহী কমিটির সম্মেলনের প্রথম দিনে বললেন, দেশে অস্থিরতা বিরাজ করছে। দেশের মুসলমানদের কষ্ট লাঘবে কেন্দ্রীয় সরকার চোখ বন্ধ করে রেখেছে। মাদানি বলেছেন, দেশজুড়ে এখন অস্থিরতা বিরাজ করছে। এই  পরিস্থিতিতে সরকারে থাকা মানুষজন তাঁদের ঠোঁট সিল করে রেখেছে। আর সেটাই সবার জন্য উদ্বেগের কারণ। মুসলমানরা তাদের শহরের রাস্তায় হাঁটলেও কষ্টের মুখোমুখি হচ্ছে। তিনি সাফ জানিয়ে দেন, আমরা সব অত্যাচার সহ্য করব কিন্তু কাউকে আমাদের দেশকে টুকরো টুকরো হতে দেব না। আমরা সব বিষয়ে আপস করতে পারি কিন্তু তা দেশের মূল্যে কিছুতেই নয়। তিনি আরও বলেন যে, এই সময়ে মুসলিম সম্প্রদায় যে কষ্টের মুখোমুখি হচ্ছে তা কেউ বুঝতে পারে না। আমরা যেকোনো ধরনের কষ্টের...

জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে রাস্তায় নামা উচিত নয় এবং সব ধরনের প্রকাশ্য বিক্ষোভ এড়ানো উচিত: মাওলানা মাহমুদ মাদানী।

ছবি
জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে রাস্তায় নামা উচিত নয় এবং সব ধরনের প্রকাশ্য বিক্ষোভ এড়ানো উচিত: মাওলানা মাহমুদ মাদানী। উম্মাহ টাইমস : জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি, মুসলিম সংগঠনগুলিকে জ্ঞানভাপি মসজিদ বিতর্কে হস্তক্ষেপ না করার জন্য বলেছেন , যা বর্তমানে জনসাধারণ এবং বিচারিক উভয় স্তরেই বিতর্কিত। "কিছু জঘন্য উপাদান এবং পক্ষপাতদুষ্ট মিডিয়া ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ বপন করার চেষ্টা করছে," মাওলানা মাদানি একটি অফিসিয়াল বিবৃতিতে বলেছেন। এই পরিস্থিতিতে, জমিয়ত উলামা-ই-হিন্দ  সমস্ত ভারতীয়দের, বিশেষ করে ভারতীয় মুসলমানদের কাছে আবেদন করেছেন যে: ✅জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে তাদের রাস্তায় নামা উচিত নয় এবং সব ধরনের প্রকাশ্য বিক্ষোভ এড়ানো উচিত। ✅এ ব্যাপারে দেশের বিভিন্ন আদালতে মসজিদ ইন্তেজামিয়া কমিটি (মসজিদ ব্যবস্থাপনা কমিটি) একটি পক্ষ। শেষ অবধি তারা জোরেশোরে এই মামলা লড়বেন বলে মনে করা হচ্ছে। দেশের অন্যান্য সংস্থাগুলোকে অনুরোধ করা হচ্ছে কোনো আদালতে এই মামলায় সরাসরি হস্তক্ষেপ না করার জন্য। তারা যদি মামলায় সাহায্য বা সহযোগিতা...

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

ছবি
আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির। আর এ মন্ডল, বিষ্ণুপুর : প্রতিবছর গ্রীষ্মকালে রক্তের চাহিদা বাড়ে ৷ কিন্তু চাহিদা অনুযায়ী রক্তের যোগান না থাকায় প্রতিটি ব্লাডব্যাংকেই রক্ত সংকট দেখা দেয় ৷ অত্যধিক গরম এর কারণে বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরও কম হয়ে থাকে ৷ তাই থ্যালাসেমিয়া রোগী সহ রক্তের প্রয়োজন এরকম রোগীদের অসুবিধার মুখে পড়তে হয় । রক্ত সংকটের একই চিত্র বিষ্ণুপুর ব্লাড ব্যাংকেও ।  সেই রক্তের চাহিদা মেটাতে ৭ ই মে শনিবার বিষ্ণুপুর গ্রামীণ হাটে রক্তদান শিবিরের আয়োজন করল বিষ্ণুপুর ' আমরা করব জয় ' নামে স্বেচ্ছাসেবী সংগঠন ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর এসডিপিও কুতুবউদ্দিন খান , বিষ্ণুপুর বিধায়ক তন্ময় ঘোষ , বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী , বাঁকুড়া জেলাপরিষদের কর্মাধ্যক্ষ মথুর কাপড়ি , বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী বাবলা রায় , চিকিৎসক জয়মাল্য ঘর, সমাজসেবী দীল খাঁন প্রমুখ । এছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা সহ দুরদুরান্ত থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । তারাও এদিনের রক্তদান শিবিরে রক্ত...