পোস্টগুলি

blood donation camp লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সোনামুখী ব্লক ইমাম ও মোয়াজ্জিন সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির।

ছবি
সোনামুখী ব্লক ইমাম ও মোয়াজ্জিন সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির। উম্মাহ টাইমস, সোনামুখী : ব্লাড ব্যাংক গুলিতে রক্ত সংকট মোচনে আজ সোনামুখী ব্লক ইমাম ও মোয়াজ্জিন সংগঠনের উদ্যোগে সোনামুখীর শ্রীহরি লজে আয়োজিত হল রক্তদান শিবির। প্রসঙ্গত আজও রক্তের অভাবে আমাদের দেশে কত সহস্র প্রাণ ঝরে যায় অকাতরে । প্রতিনিয়তই থ্যালাসেমিয়া, ক্যান্সার ও আরও অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের জীবন রক্তের অভাবে দুর্বিসহ হয়ে ওঠে। মানবতার কল্যাণের জন্য রক্তের  অভাব মেটানোর লক্ষ্যেই উক্ত শিবিরের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এদিন সর্বমোট আশি জন রক্তদাতা রক্তদান করেন এবং রক্ত সংগ্রহের দায়িত্বে ছিলেন বিষ্ণুপুর ব্লাড ব্যাংকের আধিকারিকগন। উক্ত রক্তদান শিবিরের উদ্বোধন করেন সোনামুখী থানার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক সম্মানীয় সুপ্রিয় রঞ্জন মাজি।  বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুখী বনাঞ্চলের আধিকারিক সম্মানীয় নিলয় রায়,  সোনামুখী গ্রামীণ হাসপাতালের সুপার সম্মানীয় শিবায়ন মন্ডল, সোনামুখী পৌরসভার পৌরপিতা সম্মানীয় সন্তোষ মুখোপাধ্যায়,  সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন...