মাওলানা রাবে হাসানি নদভি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত ।
মাওলানা রাবে হাসানি নদভি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন । সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আমিরুল হিন্দ মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব। উম্মাহ টাইমস: শনিবার কানপুরে অনুষ্ঠিত ২৭ তম সাধারণ সভায় সিদ্ধান্তের ভিত্তিতে মাওলানা রাবে হাসানি নদভি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন । দুই দিনব্যাপী সাধারণ সভায় দেশের শীর্ষ আলেম , মুসলিম শিক্ষাবিদ ও গবেষকরা অংশগ্রহণ করেন । জমিয়তের উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি ও ইসলামিক ফিকাহ একাডেমি দিল্লির জেনারেল সেক্রেটারি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা তাতে উপস্থিত ছিলেন । মাওলানা রাবে হাসানি নদভি একাধারে ষষ্ঠবারের মতো এ বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন । একই সঙ্গে বোর্ডের সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি । এছাড়াও আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিয়া বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ড . সৈয়দ আলি নকভিও সহ সভাপতি নির্বাচিত হয়েছেন । ল বোর্ডের সাধারণ সম্পা...