মাওলানা রাবে হাসানি নদভি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত ।

মাওলানা রাবে হাসানি নদভি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আমিরুল হিন্দ মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব।

উম্মাহ টাইমস:
শনিবার কানপুরে অনুষ্ঠিত ২৭ তম সাধারণ সভায় সিদ্ধান্তের ভিত্তিতে মাওলানা রাবে হাসানি নদভি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন । দুই দিনব্যাপী সাধারণ সভায় দেশের শীর্ষ আলেম , মুসলিম শিক্ষাবিদ ও গবেষকরা অংশগ্রহণ করেন । জমিয়তের উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি ও ইসলামিক ফিকাহ একাডেমি দিল্লির জেনারেল সেক্রেটারি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা তাতে উপস্থিত ছিলেন । মাওলানা রাবে হাসানি নদভি একাধারে ষষ্ঠবারের মতো এ বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন । একই সঙ্গে বোর্ডের সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি । এছাড়াও আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিয়া বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ড . সৈয়দ আলি নকভিও সহ সভাপতি নির্বাচিত হয়েছেন । ল বোর্ডের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিহারের মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি ।

কার্যনির্বাহী সদস্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন , সাবির আহমদ , মোহাম্মদ ইউসুফ আলি , মুফতি মোহাম্মদ উবায়দুল্লাহ , মাওলানা বিলাল হাসান , তাহির হাকিম , ফাতিমা মুজাফফর , আতিয়া ও ডা . নিখাত পারভীন । সাধারণ পরিষদের সদস্যদের মাধ্যমে তারা নির্বাচিত হন । ১৯৭৩ সালে ভারতীয় মুসলিমদের জন্য ইসলামী শরিয়াহ আইন সংরক্ষণ ও পরামর্শ দেওয়ার লক্ষ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গঠিত হয় । এর মাধ্যমে মুসলিম ধর্মাবলম্বী সব গোষ্ঠীর প্রতিনিধিত্ব করা হয় । ভারতীয় মুসলিমদের ধর্মীয় নেতৃবৃন্দ , পণ্ডিত , আইনজীবী , রাজনীতিবিদ ও অন্যান্য পেশার ব্যক্তিরা এর সদস্যদের মধ্যে আছেন । মাওলানা রাবে হাসানি নদতি ভারতের ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম নাদওয়াতুল উলামা লখনৌয়ের বর্তমান ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন । তিনি সৌদি ভিত্তিক আন্তর্জাতিক সাহিত্য সংস্থা রাবিতা আল আদব আল ইসলামীর ভাইস প্রেসিডেন্ট ও মুসলিম ওয়ার্ল্ড লিগের প্রতিষ্ঠাকালীন সদস্য । এছাড়াও আইমিম সুপ্রিমো আসাদ উদ্দিন ওয়াইসি, কেন্দ্রীয় জমিয়ত সভাপতি মাওলানা মাহমুদ মাদানী সাহেব প্রমুখ উপস্থিত ছিলেন ।
Press release

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।