‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।
‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত । উম্মাহ টাইমস,আর এ মন্ডল : ‘ইউনিফর্ম সিভিল কোড’ বা ‘এক দেশ, এক আইন’ নীতিমালা প্রতিরোধে জমিয়তে উলামায়ে হিন্দের নেতৃবর্গের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ‘ইউনিফর্ম সিভিল কোড’ আইনকে কীভাবে প্রতিহত করা যায় এবং ভারতের মানুষের মাঝে এই আইনের ভয়বহতা সম্পর্কে কীভাবে সচেতনতা সৃষ্টি করা যায় সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নয়া দিল্লীতে অনুষ্ঠিত এই বৈঠকে জানেশীনে ফিদায়ে মিল্লাত, বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আওলাদে রাসূল মাওলানা সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী সহ আরও অনেক নেতৃবন্দ উপস্থিত ছিলেন। জমিয়তের গৃহীত ৫ সিদ্ধান্ত : এক. দেশের বিজ্ঞ আইনজীবীদের পক্ষ থেকে প্রদানকৃত প্রস্তাবনাগুলো পুরোপুরি নাকচ না করে বেশকিছু সংশোধনের সাথে অনুমোদন করা হয়েছে। যা ল’ কমিশন অফ ইন্ডিয়া’র দফতরি টেবিলে পুনঃবিবেচনার জন্য জমা দেয়া হয়েছে। দুই. একইসাথে ‘সিভিল ইউনিফর্ম কোড’-এর ক্ষতির ব্যাপারে মুসলিম উম্মাহর ঐক্যমতের কথা জানিয়ে সমস্ত মুখ্য...