ইন্দাস ব্লক ইমাম পরিষদের উদ্যোগে ভ্যাকসিন বিষয়ক সচেতনতা সভা।
ইন্দাস ব্লক ইমাম পরিষদের উদ্যোগে ভ্যাকসিন বিষয়ক সচেতনতা সভা। ইন্দাস ব্লক ইমাম পরিষদের উদ্যোগে ভ্যাকসিন বিষয়ক সচেতনতা সভা। আর.এ.মন্ডল,উম্মাহ বাংলা নিউজ ব্যুরো: ইন্দাস ব্লক ইমাম পরিষদের উদ্যোগে ভ্যাকসিন বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হল ৮ ই সেপ্টেম্বর ইন্দাসের সাঁকরোল মসজিদে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ইমাম পরিষদের সম্পাদক মওলানা শরিফুল ইসলাম ও বাঁকুড়া জেলা জমিয়ত সহ সভাপতি ডাঃ নিয়ামত আলী মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক ইমাম পরিষদ সভাপতি মওলানা শাহাবুদ্দিন,ব্লক জমিয়ত সম্পাদক নুরুল ইসলাম , বিশিষ্ট সাংবাদিক রহমত আলী মন্ডল প্রমুখ। এদিনের সভায় উপস্থিত সমস্ত ইমামদের ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে সচেতনতা করা হয় ও ভ্যাকসিন নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয় । ভ্যাকসিন সম্পর্কিত প্রচলিত ধারণাগুলি থেকে বেরিয়ে এসে এর সুফল ও প্রয়োজনীয়তা বোঝানো হয়। জেলা জমিয়ত সহ-সভাপতি নিয়ামত আলী বলেন যে "বর্তমানে সুসংহত সমাজ গঠনে ইমামদের গুরুত্ব অপরিসীম। সুতরাং ইমাম সাহেবদের এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে ও দ্বীনের প্রতিটি বিষয়াবলী মানুষকে বোঝানোর সাথে সাথে বিভিন্ন সা...