ক্বারী উসমান মনসুরপুরীর সভাপতিত্বের সময়কাল ছিল জমিয়তের ইতিহাসে স্বর্ণযুগ।
হযরত মাওলানা ক্বারী সৈয়দ মুহাম্মদ উসমান মনসুরপুরীর সভাপতিত্বের সময়কাল ছিল জমিয়তের ইতিহাসে স্বর্ণযুগ। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সভায় তাঁর জীবন,কর্ম ও সেবার ওপর সপ্তাহিক আল জমিয়ত পত্রিকার বিশেষ সংখ্যা 'আমির-উল-হিন্দ রাবে'- প্রকাশিত হয়েছে এবং তার নামে মুজাহিদে খতম নবুয়ত পুরস্কারের ঘোষণা করা হয়েছে । উম্মাহ টাইমস, আর.এ.মন্ডল: গতকাল ১৭ ই ডিসেম্বর নয়াদিল্লিতে জমিয়ত উলামা-ই-হিন্দের সদর দফতরের মাদানী হলে হযরত মাওলানা ক্বারী সৈয়দ মুহাম্মদ উসমান মনসুরপুরী (রহ.)-এর জীবন,কর্ম ও সেবার ওপর সাপ্তাহিক আল জমিয়ত পত্রিকার বিশেষ সংখ্যা 'আমির-উল-হিন্দ-রাবে' - প্রকাশিত হয় ।এই অনুষ্ঠানে জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানীর আমন্ত্রণে দেশের বিশিষ্ট আলিম ও বুদ্ধিজীবীরা অংশ নেন। এদিন পুস্তক প্রকাশ অনুষ্ঠানের সাথে একটি বিশেষ সভাও অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন দারুল উলূম দেওবন্দের আচার্য ও শায়খুল-হাদিস মাওলানা মুফতি আবুল কাসিম নোমানী সাহেব। এছাড়াও দারুল উলূম দেওবন্দের শিক্ষক মাওলানা নিয়ামতুল্লাহ আজমী, মাওলানা আব্দুল আলিম ফারুকী, ম...