মুসলিম জাতিসত্তার ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি রক্ষায় দ্বীনি তালিমী বোর্ডের যুগাপযোগী নানা পদক্ষেপ গ্রহণ ।
মুসলিম জাতিসত্তার ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি রক্ষায় দ্বীনি তালিমী বোর্ডের যুগাপযোগী নানা পদক্ষেপ গ্রহণ । উম্মাহ টাইমস নয়াদিল্লি: দারুল উলূম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস, জমিয়তে উলামায়ে হিন্দের দ্বীনি তালিমী বোর্ডের সভাপতি মুফতি আবুল কাসিম নুমানির সভাপতিত্বে নয়াদিল্লিতে মারকাজি দ্বীনি তালিমী বোর্ডের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মুফতি আবুল কাসিম নুমানি সাহেবের বক্তব্য: দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নুমানি তার বক্তব্যে বলেন, আমরা নিজেদেরকে এক সংকটময় অবস্থায় দেখতে পাচ্ছি। আমাদের বিরোধী লোকেরা আমাদের ঘিরে আছে। আমাদের নতুন প্রজন্ম তাদের প্রধান টার্গেট। আমাদের যুবকদের এইসব ভয়াবহ পরীক্ষা থেকে রক্ষা করতে হবে। মুসলিম যুবকদের অন্তরে জ্ঞান, প্রজ্ঞা এবং ঈমানের তাৎপর্য দিয়ে তাদের উদ্বুদ্ধ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। ভবিষ্যৎ রক্ষার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য। সামান্য অবহেলাও আমাদের গভীর অতল গহ্বরে নিয়ে যেতে পারে। মুফতি আবুল কাসিম নুমানি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ মুহুর্তে আমাদের সম্প্রদায়ের বুদ্ধিমান, বুদ্ধিজীবীদের এবং দ্বীন...