পোস্টগুলি

centerl jamiat working committee meeting held at Jamiat Bhaban লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ছেষট্টি বছর পর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে কেন্দ্রীয় জমিয়তের ওয়ার্কিং কমিটির অধিবেশন।

ছবি
ছেষট্টি বছর পর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে কেন্দ্রীয় জমিয়তের ওয়ার্কিং কমিটির অধিবেশন।   দুইদিনের গুুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় জমিয়ত মহাসচিব মাওলানা মাহমুদ মাদানী। আর.এ.মন্ডল,উম্মাহ টাইমস: কেন্দ্রীয় জমিয়ত ওয়ার্কিং কমিটির অন্যতম সিনিয়র সদস্য তথা পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত সুপ্রিমো মওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের আহ্বানে কলকাতার বাঁকড়াস্থিত জমিয়ত ভবনে বসতে চলেছে কেন্দ্রীয় জমিয়ত ওয়ার্কিং কমিটির গুরুত্বপূর্ণ অধিবেশন। গতকাল জমিয়ত সমর্থিত সবার ইনসাফ ফেসবুক পেজের মাধ্যমে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব একথা জানিয়েছেন।  তিনি বলেন যে সম্প্রতি ঘটে যাওয়া ত্রিপুরার দাঙ্গা,দ্বীনি তালিম, রাবেতায়ে মাদারিস এবং দেশের চলমান পরিস্থিতি সহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগামী ১০ ও ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই অধিবেশন । দুইদিন ব্যাপী এই ম্যারাথন অধিবেশনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় জমিয়ত সভাপতি মাওলানা মাহমুদ মাদানী সাহেব। এছাড়াও দারুল উলুম দেওবন্দের উপাচার্য আবুল কাসিম নোমানী,নায়েবে মুহতামিম মাওলানা রাশিদ আজমি সাহেব, মওলানা সালমান বিজনৌরি, মওলানা বদর...