ছেষট্টি বছর পর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে কেন্দ্রীয় জমিয়তের ওয়ার্কিং কমিটির অধিবেশন।
ছেষট্টি বছর পর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে কেন্দ্রীয় জমিয়তের ওয়ার্কিং কমিটির অধিবেশন।
দুইদিনের গুুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় জমিয়ত মহাসচিব মাওলানা মাহমুদ মাদানী।
আর.এ.মন্ডল,উম্মাহ টাইমস:
কেন্দ্রীয় জমিয়ত ওয়ার্কিং কমিটির অন্যতম সিনিয়র সদস্য তথা পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত সুপ্রিমো মওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের আহ্বানে কলকাতার বাঁকড়াস্থিত জমিয়ত ভবনে বসতে চলেছে কেন্দ্রীয় জমিয়ত ওয়ার্কিং কমিটির গুরুত্বপূর্ণ অধিবেশন।
গতকাল জমিয়ত সমর্থিত সবার ইনসাফ ফেসবুক পেজের মাধ্যমে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব একথা জানিয়েছেন।
তিনি বলেন যে সম্প্রতি ঘটে যাওয়া ত্রিপুরার দাঙ্গা,দ্বীনি তালিম, রাবেতায়ে মাদারিস এবং দেশের চলমান পরিস্থিতি সহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগামী ১০ ও ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই অধিবেশন ।
দুইদিন ব্যাপী এই ম্যারাথন অধিবেশনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় জমিয়ত সভাপতি মাওলানা মাহমুদ মাদানী সাহেব। এছাড়াও দারুল উলুম দেওবন্দের উপাচার্য আবুল কাসিম নোমানী,নায়েবে মুহতামিম মাওলানা রাশিদ আজমি সাহেব, মওলানা সালমান বিজনৌরি, মওলানা বদরুদ্দীন আজমল,মওলানা নাদিম সিদ্দিকী, মওলানা রহমতুল্লাহ, সিনিয়র অ্যাডভোকেট নিয়াজ আহমেদ ফারুকী, সাঈদ আহমদ সহ কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সাঁইত্রিশ জন সিনিয়র সদস্য অধিবেশনে অংশগ্রহণ করবেন। এ রাজ্যের প্রতিটি জেলা থেকেও ওয়ার্কিং কমিটির সদস্য সহ পনেরোজন করে আমন্ত্রিত ব্যক্তি উপস্থিত থাকবেন।
উল্লেখ্য স্বাধীনতা পূর্বোত্তর সময়ে কলকাতায় মওলানা হুসাইন আহমদ মাদানী, আবুল কালাম আজাদ ও সুলাইমান নাদভী এই তিন জনের সভাপতিত্বে তিনবার কেন্দ্রীয় জমিয়ত ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শেষবার ১৯৫৫ সালে কোলকাতায় কেন্দ্রীয় জমিয়তের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। মাঝে গঙ্গার ওপর অনেক পানি দিয়ে বয়ে গেছে, ছেষট্টি বছর অতিক্রান্ত হয়েছে। স্বভাবতই সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আপ্লুত ও খুবই খুশি, এই অধিবেশনকে তিনি ঐতিহাসিক সন্ধিক্ষণ বলে অভিহিত করেছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন