বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।
আর এ মন্ডল, বিষ্ণুপুর:
প্রতিবছর গ্রীষ্মকালে রক্তের চাহিদা বাড়ে ৷ কিন্তু চাহিদা অনুযায়ী রক্তের যোগান না থাকায় প্রতিটি ব্লাডব্যাংকেই রক্ত সংকট দেখা দেয় ৷ অত্যধিক গরম এর কারণে বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরও কম হয়ে থাকে ৷ তাই থ্যালাসেমিয়া রোগী সহ রক্তের প্রয়োজন এরকম রোগীদের অসুবিধার মুখে পড়তে হয় । রক্ত সংকটের একই চিত্র বিষ্ণুপুর ব্লাড ব্যাংকেও । 
সেই রক্তের চাহিদা মেটাতে ৭ ই মে শনিবার বিষ্ণুপুর গ্রামীণ হাটে রক্তদান শিবিরের আয়োজন করল বিষ্ণুপুর ' আমরা করব জয় ' নামে স্বেচ্ছাসেবী সংগঠন ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর এসডিপিও কুতুবউদ্দিন খান , বিষ্ণুপুর বিধায়ক তন্ময় ঘোষ , বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী , বাঁকুড়া জেলাপরিষদের কর্মাধ্যক্ষ মথুর কাপড়ি , বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী বাবলা রায় , চিকিৎসক জয়মাল্য ঘর, সমাজসেবী দীল খাঁন প্রমুখ । এছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা সহ দুরদুরান্ত থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । তারাও এদিনের রক্তদান শিবিরে রক্ত দান করেন । 
প্রথম রক্তদাতা ছিলেন সোনামুখী বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী শেখ রাজেশ ৷ উল্লেখ্য এদিন ছিল সংস্থার কর্ণধার কাজী মুজিবুর রহমানের জন্মদিন ।এ উপলক্ষেই এদিন রক্তদান শিবির ও বৃক্ষ রোপন সহ বেশ কয়েকটি কর্মসূচি নেওয়া হয়।
সূত্রে জানা গিয়েছে এদিন মোট ২৬ ইউনিট রক্ত বিষ্ণুপুর ব্লাডব্যাংকের হাতে তুলে দেওয়া হয়েছে । এদিন আমরা করব জয় এর পক্ষ থেকে রক্তদাতাদের  একটি করে টব সহ গাছের চারা তুলে দেওয়া হয় ৷ 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।