শারিয়া আইন অনুযায়ী মুসলিম ও অমুসলিমদের মধ্যে বিবাহ নিষিদ্ধ:মুসলিম পার্সোনাল ল’বোর্ড
শারিয়া আইন অনুযায়ী মুসলিম ও অমুসলিমদের মধ্যে বিবাহ নিষিদ্ধ:মুসলিম পার্সোনাল ল’বোর্ড অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) মুসলিম এবং অমুসলিমদের মধ্যে বিবাহকে ‘দু:খজনক” এবং “দুর্ভাগ্যজনক” বলে মন্তব্য করেছে। ল’বোর্ড এক বিবৃতিতে সাত দফা নির্দেশনায় মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে অভিভাবকদের সতর্ক থাকতে বলেছে। নির্দেশনায় বলা হয়েছে, অভিভাবকদের অবশ্যই তাদের সন্তানদের দিকে নজর রাখতে হবে এবং সহশিক্ষা সমন্বিত স্কুলে মেয়েদের ভর্তি করার দরকার নেই। শারিয়া অনুসারে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে বিবাহ নিষিদ্ধ করা হয়েছে জানিয়ে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড – এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী বলেন, আন্ত:ধর্মীয় বিয়ে রোধে বাবা-মা, অভিভাবক এবং সারা দেশের মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে। মাওলানা বলেন, ইসলাম মুসলিম এবং অমুসলিমদের মধ্যে বিবাহকে বৈধ মনে করে না। অর্থাৎ‘শরিয়তের দৃষ্টিতে তা বৈধ নয়’। মাওলানা রাহমানি উদ্ধৃতি দিয়ে বলেন, “এটি সামাজিক মানদণ্ড দ্বারা বৈধ বলে মনে হলেও শারিয়ার দৃষ্টিতে এটি...