পোস্টগুলি

shaymsundarchak লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কুরআনের আলো ফাউন্ডেশনের প্রস্তুতি মূলক বিশেষ সভা বাউড়িয়ায়।

ছবি
কুরআনের আলো ফাউন্ডেশনের  প্রস্তুতি মূলক বিশেষ সভা অনুষ্ঠিত বাউড়িয়া মুহাম্মাদিয়া মাদরাসায়। উম্মাহ টাইমস,আর.এ.মন্ডল: পশ্চিমবাংলায় কুরআনের প্রচার ও প্রসারের লক্ষ্যে গঠিত হয়েছে কুরআনের আলো ফাউন্ডেশন। মূলত হাফিজ ছাত্রদের বিশুদ্ধ কোরআন তিলাওয়াত ও সর্বভারতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধকরণ করায় হল ফাউন্ডেশনের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যেই গতকাল বুধবার সন্ধ্যায় বাউড়িয়ার দারুল উলুম মুহাম্মাদিয়া মাদরাসায় এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সান্ধ্যকালীন এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মূল পৃষ্ঠপোষক তথা গুজরাতের অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান জামিয়াতুল ক্বিরাত কাফলেতার প্রিন্সিপ্যাল ক্বারী ইসমাইল বিসমিল্লাহ সাহেব। তিনি কুরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোক্তাদের কুরআনের খিদমতে এহেন উদ্যোগে নেওয়ার জন্য ভুয়সী প্রসংশা করেন। তাঁকে পাশে পেয়ে ফাউন্ডেশনের কর্মকর্তারা যারপরনাই আনন্দিত হয়েছেন। এছাড়াও এদিনের সভায়  গুজরাতের বিশিষ্ট ক্বারী, ক্বারী মুহাম্মদ সাহেব ও বাংলার ক্বারী মুফিদুল ইসলাম সাহেব ,ফাউন্ডেশনের সভাপতি মুফতি মুমতাজ আহমদ, মওলানা...