কুরআনের আলো ফাউন্ডেশনের প্রস্তুতি মূলক বিশেষ সভা বাউড়িয়ায়।
কুরআনের আলো ফাউন্ডেশনের প্রস্তুতি মূলক বিশেষ সভা অনুষ্ঠিত বাউড়িয়া মুহাম্মাদিয়া মাদরাসায়।
উম্মাহ টাইমস,আর.এ.মন্ডল:
পশ্চিমবাংলায় কুরআনের প্রচার ও প্রসারের লক্ষ্যে গঠিত হয়েছে কুরআনের আলো ফাউন্ডেশন। মূলত হাফিজ ছাত্রদের বিশুদ্ধ কোরআন তিলাওয়াত ও সর্বভারতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধকরণ করায় হল ফাউন্ডেশনের মূল লক্ষ্য।
এ উদ্দেশ্যেই গতকাল বুধবার সন্ধ্যায় বাউড়িয়ার দারুল উলুম মুহাম্মাদিয়া মাদরাসায় এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সান্ধ্যকালীন এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মূল পৃষ্ঠপোষক তথা গুজরাতের অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান জামিয়াতুল ক্বিরাত কাফলেতার প্রিন্সিপ্যাল ক্বারী ইসমাইল বিসমিল্লাহ সাহেব। তিনি কুরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোক্তাদের কুরআনের খিদমতে এহেন উদ্যোগে নেওয়ার জন্য ভুয়সী প্রসংশা করেন। তাঁকে পাশে পেয়ে ফাউন্ডেশনের কর্মকর্তারা যারপরনাই আনন্দিত হয়েছেন।
এছাড়াও এদিনের সভায় গুজরাতের বিশিষ্ট ক্বারী, ক্বারী মুহাম্মদ সাহেব ও বাংলার ক্বারী মুফিদুল ইসলাম সাহেব ,ফাউন্ডেশনের সভাপতি মুফতি মুমতাজ আহমদ, মওলানা সাআদ,ক্বারী রুহুল আমিন,ক্বারী ফারুক আবদুল্লাহ, মওলানা সামিউদ্দিন, মুফতি নাসিম, মুফতি জোবায়ের, হাফিজ মকবুল সাহেব সহ ফাউন্ডেশনের শীর্ষ নেতৃবৃন্দ এবং শতাধিক কুরআন প্রেমী মানুষ উপস্থিত ছিলেন।
সভায় ফাউন্ডেশনের সভাপতি মুফতি মুমতাজ সাহেব বলেন যে ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিযোগিতার সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে ক্বারী ইসমাইল বিসমিল্লাহ সাহেবের পৃষ্ঠপোষকতায় কুরআনের আলো ফাউন্ডেশন বাংলায় এগিয়ে যাবে।
উল্লেখ্য যে আগামী ২৩ শে ডিসেম্বর থেকে সমগ্র বাংলা জুড়ে কুরআনের আলো ফাউন্ডেশনের কোয়ার্টার ফাইনাল রাউন্ড শুরু হবে। সমগ্র প্রোগ্রামটিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত জেলা গুলিকে চারটি জোনে বিভক্ত করা হয়েছে। আগামী জিলহজ্জ মাসের ১২ তারিখে ফুরফুরা দরবার শরীফে গ্রান্ড ফাইনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্বারী রুহুল আমীন সাহেব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন