পোস্টগুলি

অক্টোবর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ত্রিপুরায় ক্ষতিগ্রস্ত মসজিদ,দোকানপাট এবং বাড়িগুলি পুনর্নির্মাণ করবে জমিয়ত উলামায়ে হিন্দ।

ছবি
ত্রিপুরায় ক্ষতিগ্রস্ত  মসজিদ,দোকানপাট এবং বাড়িগুলি পুনর্নির্মাণ করবে জমিয়ত উলামায়ে হিন্দ। ত্রিপুরায় সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্থ মসজিদ, দোকানপাট এবং বাড়িগুলি পুনর্নির্মাণ করা হবে: জমিয়ত উলামায়ে হিন্দ। উম্মাহ টাইমস নিউজ ব্যুরো আজ জমিয়তে উলামা-ই-হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দীন কাসমির নেতৃত্বে জমিয়ত উলামা-ই-হিন্দের একটি ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধি দল ত্রিপুরায় পৌঁছেছে এবং তাঁরা দাঙ্গা কবলিত এলাকা সফরে রয়েছেন। প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত মসজিদ ও মুসলিম বসতিগুলি পরিদর্শন করে প্রকৃত সত্য বের করার জন্য তাদের প্রমাণ্য তথ্য সংগ্রহ করছেন। কারণ সম্প্রতি ত্রিপুরার ডিজিপি মসজিদে অগ্নিসংযোগের ঘটনাকে কাল্পনিক বলে অভিহিত করেছেন। তাই, জমিয়ত উলেমা-ই-হিন্দের প্রতিনিধি দল প্রথমে সিপাহীজালা জেলায় পরিদর্শন করে, যা রাজধানী আগরতলা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। গত 23 শে অক্টোবর, দুর্বৃত্তরা রাত 10 টার দিকে মসজিদে আগুন দেয় এবং এটি টানা নয় দিন অব্যাহত ছিল।  প্রতিনিধি দল এখানে পৌঁছে স্থানীয়দের সাথে কথা বলে জেনেছেন যে এখানে ৪৫ টি মুসলিম বাড...

প্রকাশিত ২০২২ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিদের তালিকা।

ছবি
প্রকাশিত ২০২২ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিদের তালিকা। প্রকাশিত ২০২২ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিদের তালিকা,প্রথম পঞ্চাশে একমাত্র ভারতীয় জমিয়ত মহা সচিব মাহমুদ মাদানী। উম্মাহ টাইমস নিউজ ব্যুরো: প্রকাশিত হলো বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা। জর্দানভিত্তিক আন্তর্জাতিক সংগঠন দ্য রয়াল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতিবছর ‘দ্য ওয়ার্ল্ডস ফাইভ হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামে সারা বিশ্বের প্রভাবশালী ও খ্যাতনামা মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে থাকে। ৫০০ সদস্যের তালিকা থেকে প্রথম ধাপে সর্বাধিক প্রভাবশালী ৫০ জন ব্যক্তিত্ব নির্বাচন করা হয়। উল্লেখ্য রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডি সেন্টার (জর্ডান) ২০০৯ সাল থেকে প্রতি বছর বিশ্বে সবচেয়ে প্রভাবশালী ৫০০ ইসলামি ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে।   ইসলামি স্কলার, ইসলামি অর্থনীতি, রাজনীতি, সমাজসেবা সহ বিভিন্ন বিষয়ে অবদানের নিরিখে এই তালিকায় বিশ্বের সেরা ৫০০ মুসলিম ব্যক্তির নাম রয়েছে। ২০২২ সালে ওম্যান অফ দ্যা ইয়ার নির্বাচিত হয়েছেন তানজানিয়ার এক...

ইমরাত - ই - শারিয়াহ বিহার, ঝাড়খণ্ড ও ওড়িষার অষ্টম আমিরে শরিয়ত নির্বাচিত মাওলানা ফয়সাল রহমানি ।।

ছবি
ইমরাত - ই - শারিয়াহ বিহার, ঝাড়খণ্ড ও ওড়িষার  অষ্টম আমিরে শরিয়ত নির্বাচিত মাওলানা ফয়সাল রহমানি ।।  ইমরাত - ই - শারিয়াহ বিহার, ঝাড়খণ্ড ও ওড়িষার অষ্টম আমিরে শরিয়ত নির্বাচিত মাওলানা ফয়সাল রহমানি ।।  উম্মাহ টাইমস,পাটনা : মাওলানা ওয়ালি রহমানির ছেলে মাওলানা আহমদ ওয়ালি ফয়সাল রহমানি ইমরাত - ই - শরিয়ার প্রধান নির্বাচিত হয়েছেন । ইমরাত - ই - শরিয়া বিশিষ্ট ইসলামিক সংগঠন । বিহারের পটনায় এই সংগঠনের প্রধান কার্যালয় অবস্থিত ।গত ৯ ই অক্টোবর  ইমরাত - ই - শরিয়ার সদস্যদের ভোটাভুটির পর মাওলানা আহমদ ওয়ালি ফয়সাল রহমানি  সভাপতি নির্বাচিত হন । তিনি ইমরাত - ই - শরিয়ার প্রাক্তন সভাপতি এবং সুপরিচিত ইসলামিক ও রাজনৈতিক স্কলার মাওলানা ওয়ালি রহমানির ছেলে । ২০২১  সালের ৩ এপ্রিল ইন্তেকাল করেন ওয়ালি রহমানি । প্রাথমিকভাবে সভাপতি পদের দাবিদার ছিলেন চারজন প্রার্থী । তাঁরা হলেন হজরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি , মুফতি নজর তৌহিদ , মাওলানা আনিসুর রহমান কাসমি এবং মাওলানা আহমদ ওয়ালি ফয়সাল রহমানি । কিন্তু তাদের মধ্যে পরে দু'জন নাম প্রত্যাহার করে নেন । সুতরাং ,...

মসজিদে আল-আকসা শুধুমাত্র মুসলমানদের অধিকার : মওলানা মাহমুদ মাদানী।

ছবি
মসজিদে আল-আকসা  শুধুমাত্র মুসলমানদের অধিকার : মওলানা মাহমুদ মাদানী।  মসজিদে আল-আকসা শুধুমাত্র মুসলমানদের অধিকার, ইসরায়েলি আদালত কতৃক ইহুদিদের পক্ষে রায় দেওয়া দুঃখজনক : মওলানা মাহমুদ মাদানী উম্মাহ টাইমস, নয়াদিল্লি : জমিয়তে উলামায়ে হিন্দ এর সর্বভারতীয় সভাপতি মাওলানা মাহমুদ মাদানী বলেছেন যে ইসরায়েলি আদালত কতৃক  আল-আকসা মসজিদে ইহুদিদের ইবাদত করার অনুমতি দেওয়া আন্তর্জাতিক চুক্তি এবং আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনি মর্যাদা লঙ্ঘন করেছে । তবে তিনি ইসরায়েলের উচ্চ আদালতের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট আদালতের এই আগ্রাসী সিদ্ধান্ত প্রত্যাহার করার খবর শুনে স্বস্তি প্রকাশ করেছেন। মওলানা মাদানী বলেন এই সিদ্ধান্তের ফলাফল খুব বিপজ্জনক  হতে পারে এবং মসজিদ-ই-আকসার বিষয়টি আরও জটিল হতে পারে।  উল্লেখ্য যে, 2016 সালে জাতিসংঘের শিক্ষাগত, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) স্বীকার করেছে যে আল-আকসা  মসজিদ একটি সম্পূর্ণ ইসলামিক কেন্দ্র এবং এটির অধিকার কেবল মুসলমানদেরই আছে এবং তারা ইজরায়েল কতৃক অবৈধ দখলের জন্য নিন্দা প্রকাশ করেছে ।   মাওলানা মাদানী ...

দ্বীনী দাওয়াতের উদ্দেশ্যে মেয়েরা কি ফেইসবুকে ছেলেদের বন্ধু বানাতে পারবে?

ছবি
দ্বীনী দাওয়াতের উদ্দেশ্যে মেয়েরা কি ফেইসবুকে ছেলেদের বন্ধু বানাতে পারবে? দ্বীনী দাওয়াতের উদ্দেশ্যে মেয়েরা কি ফেইসবুকে ছেলেদের বন্ধু বানাতে পারবে? উম্মাহ টাইমস নিউজ ব্যুরো: মেয়েদের জন্য ফেইসবুকে পুরুষ বন্ধু বানিয়ে তাদের মাঝে দ্বীনী দাওয়াতের কাজ করা কি শরীয়তসম্মত? উত্তর - নারীরা যদি শুধুমাত্র নারীদের মাঝে দ্বীনী দাওয়াতী কাজ করে তাহলে আর কোন গোনাহে লিপ্ত হবার সম্ভাবনা না থাকলে ইন্টারনেটে নারীদের দ্বীনী দাওয়াতী কাজ করা জায়েজ আছে। তবে অনিরাপদ প্লাটফর্ম হওয়ায় ব্যবহার না করাই উত্তম। কিন্তু যদি অন্য কোন গোনাহে লিপ্ত হবার সম্ভাবনা থাকলে, যেমন চোখের গোনাহ, গান শোনা, নাজায়েজ কিছু দেখা ইত্যাদি। তাহলে জায়েজ নেই। আর যেহেতু বর্তমানে ইন্টারনেট জগত একটি ফিতনার প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। তাই নারীদের জন্য পুরুষ ফ্রেন্ড বানিয়ে দাওয়াতের নিয়তে হলেও কার্যক্রম পরিচালনা করা জায়েজ নয়। কারণ, এর মাধ্যমে অনেকগুলো গোনাহ করার পরিবেশ তৈরী হয়। যেমন- ১ অপ্রয়োজনীয় আলাপ। ২ কথা বা লেখা দেখে পরস্পর ভালোলাগা তৈরী হয়ে যাওয়া। ৩ নারী পুরুষের আকর্ষণ প্রাকৃতিক। তাই শয়তান পরস্পর নাজায়েজ সম্পর্কের দিকে নিয়ে যাবার সমূহ ...

দারুল উলুম দেওবন্দের মজলিস-ই-শুরার তিন দিনব্যাপী বৈঠক সমাপ্ত।

ছবি
দারুল উলুম দেওবন্দের মজলিস-ই-শুরার তিন দিনব্যাপী বৈঠক সমাপ্ত। দারুল উলুম দেওবন্দের মজলিস-ই-শুরার তিন দিনব্যাপী বৈঠক সমাপ্ত।  উম্মাহ টাইমস নিউজ ব্যুরো, দেওবন্দ: দারুল উলুম দেওবন্দের মজলিস-ই-শুরার তিন দিনব্যাপী সভা গতকাল পঞ্চম অধিবেশনের পর শেষ হয়েছে । তিন দিনের এই বৈঠকে প্রতিষ্ঠানের বাৎসরিক বাজেট,বিল্ডিং নির্মাণ, উন্নয়ন ও পরিচালনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   প্রতিষ্ঠানের  বার্ষিক বাজেট বৃদ্ধি পেয়ে ৩৫,৪৮,০০০,০০.০০ টাকা অনুমোদন করা হয়েছে।  শিক্ষক- কর্মীদের স্কেল গ্রেড বৃদ্ধির বিষয়টি উপস্থাপিত হয়েছিল এবং এবিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যাদের সুপারিশের ওপর ভিত্তি করেই বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ পরবর্তী বৈঠক পর্যন্ত মুলতবি করা হয়েছে। যেহেতু বর্তমানে করোনা পরিস্থিতি চলছে সেজন্য প্রতিষ্ঠানে নিয়োগ এবং পদোন্নতি ইত্যাদি সম্পর্কিত সমস্ত বিষয়গুলিও শুরার পরবর্তী বৈঠক পর্যন্ত স্থগিত করা হয়েছে। উল্লেখ্য মুফতি মুহাম্মদ রাশিদ আজমি সাহেবকে নায়েবে মুহতামিম এবং মাওলানা মহম্মদ আরিফ জামিল কাসেমী সাহেবকে মাসিক  'আদদায়ী' আরবী ...

আজ থেকে শুরু হচ্ছে দারুল উলুম দেওবন্দের মজলিশে শুরার তিন দিনব্যাপী বৈঠক, বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।

ছবি
আজ থেকে শুরু হচ্ছে দারুল উলুম দেওবন্দের মজলিশে শুরার তিন দিনব্যাপী বৈঠক,  বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে । আজ থেকে শুরু হচ্ছে দারুল উলুম দেওবন্দের মজলিশে শুরার তিন দিনব্যাপী বৈঠক, বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে । উম্মাহ টাইমস নিউজ ব্যুরো,দারুল উলূম দেওবন্দ : দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার তিন দিনব্যাপী সভা আজ ৩ রা অক্টোবর থেকে শুরু হচ্ছে।  ক্বারী উসমান মনসুর পুরীর ইন্তেকালের পর এই প্রথম অনুষ্ঠিত হতে চলা মজলিস-ই-শুরার এই বৈঠক গুরুত্বপূর্ণ বলেই ওয়াকিবহাল মহলের ধারণা ।  প্রতিষ্ঠানে শিক্ষাব্যবস্থার উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়া ছাড়াও, দারুল উলুম দেওবন্দের  শুরা সদস্য মাওলানা আনোয়ার সাহেবকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়াও মওলানা ইমরানউল্লাহ যিনি সম্প্রতি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছিলেন এবং দারুল উলূম দেওবন্দের ঐতিহাসিক গ্রন্থাগারের নাজিম মওলানা শফিক কাসমী এবং দারুল উলুম দেওবন্দের আরও কয়েকজন  শিক্ষক-কর্মির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ছাড়াও ভর্তি সংক্রান...