প্রকাশিত ২০২২ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিদের তালিকা।


প্রকাশিত ২০২২ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিদের তালিকা।
প্রকাশিত ২০২২ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিদের তালিকা,প্রথম পঞ্চাশে একমাত্র ভারতীয় জমিয়ত মহা সচিব মাহমুদ মাদানী।

উম্মাহ টাইমস নিউজ ব্যুরো:
প্রকাশিত হলো বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা। জর্দানভিত্তিক আন্তর্জাতিক সংগঠন দ্য রয়াল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতিবছর ‘দ্য ওয়ার্ল্ডস ফাইভ হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামে সারা বিশ্বের প্রভাবশালী ও খ্যাতনামা মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে থাকে। ৫০০ সদস্যের তালিকা থেকে প্রথম ধাপে সর্বাধিক প্রভাবশালী ৫০ জন ব্যক্তিত্ব নির্বাচন করা হয়।
উল্লেখ্য রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডি সেন্টার (জর্ডান) ২০০৯ সাল থেকে প্রতি বছর বিশ্বে সবচেয়ে প্রভাবশালী ৫০০ ইসলামি ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে। 
 ইসলামি স্কলার, ইসলামি অর্থনীতি, রাজনীতি, সমাজসেবা সহ বিভিন্ন বিষয়ে অবদানের নিরিখে এই তালিকায় বিশ্বের সেরা ৫০০ মুসলিম ব্যক্তির নাম রয়েছে।

২০২২ সালে ওম্যান অফ দ্যা ইয়ার নির্বাচিত হয়েছেন তানজানিয়ার একমাত্র মহিলা রাষ্ট্রপতি সামিয়া হাসান এবং ম্যান অফ দ্যা ইয়ার নির্বাচিত হয়েছেন কোভিড ভ্যাকসিন নিয়ে কাজ করা তুরষ্কের সংস্থা 'বায়োটেক' এর  কর্ণধার উজির শাহিন।

তবে শীর্ষ ৫০ এর মধ্যে (২৭ নম্বরে)একমাত্র  ভারতীয় হিসেবে রয়েছেন  জমিয়ত মহা সচিব মাওলানা মাহমুদ মাদানি।

তালিকায় শীর্ষে রয়েছেন কাতারের আমির তামিম বিন হামদ আল থানি। দ্বিতীয় স্থানে রয়েছেন সৌদি বাদশাহ কিং সালমান বিন আব্দুল আজিজ। তৃতীয় স্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেয়ি।
এছাড়াও তুর্কী প্রেসিডেন্ট এরদোগান চতুর্থ, এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক স্কলার জাস্টিস ত্বকি উসমানী পঞ্চম,পাক প্রেসিডেন্ট ইমরান খান দশম, ইন্দোনেশিয় প্রেসিডেন্ট জোকো উইডোডো তেরোতম, সৌদি প্রিন্স মহম্মদ সালমান পনেরোতম,মিশরিয় স্কলার ইউসুফ আল কারযাভি তিরিশতম, তাবলিগী নেতা মাওলানা ত্বারিক্ব জামিল পঁয়ত্রিশতম, ফুটবলার সালাহ একচল্লিশতম ও তালিবান শীর্ষনেতা মোল্লা আখুন্দজাদা পঞ্চাশতম স্থানে রয়েছেন।

এছাড়াও পাঁচশোজনের তালিকায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য  ভারতীয়দের মধ্যে রয়েছেন শাহিনবাগ আন্দোলনের মুখ বিলকিস বানু, তাবলিগী নেতা মাওলানা সাদ, জমিয়ত নেতা মাওলানা আরশাদ মাদানী, 'এআইএমপিএলবি' এর প্রধান রাবে হাসান নাদবী, দারুল উলুম দেওবন্দের উপাচার্য আবুল কাসেম নোমানী, আইমিম সুপ্রিমো আসাদ উদ্দিন ওয়াইসি,উইপ্রোর কর্ণধার আজিম প্রেমজি,সংসদ ও আজমল ফাউন্ডেশনের কর্ণধার বদরুদ্দীন আজমল সহ তেইশজন ভারতীয়দের নাম।


শীর্ষ ৫০ এর মধ্যে থাকা(২৭ নম্বরে) একমাত্র  ভারতীয় জমিয়ত মহা সচিব মাওলানা মাহমুদ মাদানি সম্পর্কে গবেষণা সংস্থা RISS লিখেছে যে তিনি ভারতে মুসলিমদের অধিকারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।  একসময়ে, তিনি সন্ত্রাসবাদকে ইসলামের সাথে  সংযুক্তির বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছিলেন এবং এ ব্যাপারে দারুল উলুম দেওবন্দের ফতোয়াসহ সারা দেশে সন্ত্রাসবিরোধী সম্মেলন করেছিলেন যা ভারতের মুসলমানদের উপর গভীর প্রভাব ফেলেছিল। এছাড়াও জাতিসংঘে পাকিস্তানি দূত দ্বারা দারুল উলুম দেওবন্দকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে আখ্যা দেওয়ার প্রতিবাদে নিন্দা জানিয়ে পাকিস্তানকে খোলা চিঠি লিখেছিলেন এবং বিশ্বব্যাপী এই অযৌক্তিক বক্তব্যের নিন্দা জানিয়েছিলেন।
Courtesy: Themuslim500

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।