তাবলীগী জামাআতের সংরক্ষণ এবং তার সমর্থন উলামায়ে কিরামের দায়িত্ব: মওলানা মাহমুদ মাদানী।
তাবলীগী জামাআতের সংরক্ষণ এবং তার সমর্থন উলামায়ে কিরামের দায়িত্ব: মওলানা মাহমুদ মাদানী। ------------------------------------------------------------------------------------------ জমিয়তের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং কর্মীদের প্রতি জমিয়তের সর্বভারতীয় সভাপতি হযরত মাওলানা মাহমূদ আসআদ মাদানী সাহেবের বিশেষ নিবেদন। 💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠 উম্মাহ টাইমস: বর্তমান পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ গঠনমূলক দ্বিনী আন্দোলন হলো এই তাবলিগী জামাআত। সুদীর্ঘ এক শতাব্দীর ইতিহাসে এই সংগঠনটি মুসলিম যুবকদের মদের আড্ডা থেকে মসজিদে নিয়ে আসা এবং আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা এবং অকল্যাণের পথ থেকে কল্যাণের পথে নিয়ে আসার কাজ করে চলেছে। এটি বিশ্বমানবতার জন্য অত্যন্ত কল্যাণকামী একটি সংগঠন। যে সমস্ত ব্যক্তি কিংবা সরকার সংগঠনটির বিরোধিতা করছেন, তাঁরা প্রকৃত বিষয় সম্পর্কে অবগত নন এবং তাঁরা ভিত্তিহীন প্রোপাগাণ্ডায় প্রভাবিত। এজাতীয় সংগঠনের সংরক্ষণ এবং তার সমর্থন গোটা মুসলিম উম্মাহ বিশেষ করে উলামায়ে দ্বীনের জন্য অপরিহার্য। এ কারণেই জমিয়তে উলামায়ে হিন্দ তার সম...