তাবলীগী জামাআতের সংরক্ষণ এবং তার সমর্থন উলামায়ে কিরামের দায়িত্ব: মওলানা মাহমুদ মাদানী।

তাবলীগী জামাআতের সংরক্ষণ এবং তার সমর্থন উলামায়ে কিরামের দায়িত্ব: মওলানা মাহমুদ মাদানী।
------------------------------------------------------------------------------------------
জমিয়তের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং কর্মীদের প্রতি জমিয়তের সর্বভারতীয় সভাপতি হযরত মাওলানা মাহমূদ আসআদ মাদানী সাহেবের বিশেষ নিবেদন।

💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠
উম্মাহ টাইমস:
বর্তমান পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ গঠনমূলক দ্বিনী আন্দোলন হলো এই তাবলিগী জামাআত। সুদীর্ঘ এক শতাব্দীর ইতিহাসে এই সংগঠনটি মুসলিম যুবকদের মদের আড্ডা থেকে মসজিদে নিয়ে আসা এবং আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা এবং অকল্যাণের পথ থেকে কল্যাণের পথে নিয়ে আসার কাজ করে চলেছে।
এটি বিশ্বমানবতার জন্য অত্যন্ত কল্যাণকামী একটি সংগঠন। যে সমস্ত ব্যক্তি কিংবা সরকার সংগঠনটির বিরোধিতা করছেন, তাঁরা প্রকৃত বিষয় সম্পর্কে  অবগত নন এবং তাঁরা ভিত্তিহীন প্রোপাগাণ্ডায় প্রভাবিত।
এজাতীয় সংগঠনের সংরক্ষণ এবং তার সমর্থন গোটা মুসলিম উম্মাহ বিশেষ করে উলামায়ে দ্বীনের জন্য অপরিহার্য। এ কারণেই জমিয়তে উলামায়ে হিন্দ তার সমস্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গ,  কর্মীবৃন্দ এবং জমিয়তের সাথে সম্পৃক্ত সকলের প্রতি নিবেদন করছে যে।
১) উলামা এবং আইম্মায়ে কিরামগণ জুমুআর বায়ানে তাবলীগী জামাআতের স্বরূপ এবং তার কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবগত করাবেন।
২) হক্বের দাওয়াতকে বৃহৎ থেকে বৃহত্তম কোনও অপশক্তি বাধা দিতে পারেনি এবং পারবেও না। তবে আমাদেরকে এ বিষয়টি ভুলে গেলে চলবে না যে, প্রত্যেক যুগে হক্বপন্থীদেরকে ত্যাগ ও ক্বুরবানী দিতে হয়েছে। সুতরাং সর্বতোভাবে দা'ওয়াত ও তাবলীগের সংরক্ষণ এবং সমর্থনের জন্য জমিয়ত উলামায়ে হিন্দ কোনও প্রকার ক্বুরবানী দিতে পিছপা হবে না (ইনশা-আল্লা-হ)।
৩) জমিয়ত উলামায়ে হিন্দের সকল কর্মীবৃন্দ তাবলীগী জামাআতের কাজকে নিজেদের কাজ মনে করবেন এবং সর্বতোভাবে তার সমর্থন করবেন। বর্তমান পরিস্থিতিতে বিষয়টি অত্যন্ত জরুরি।
মাহমূদ আসআদ মাদানী
সভাপতি, সর্বভারতীয় জমিয়তে উলামায়ে হিন্দ
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।