মহিলাদের জন্য ডিজাইন যুক্ত বোরখা ও আঁটোসাঁটো পোশাক পরিধান করা নাজায়েয ও কঠিন গোনাহের কাজ: দারুল উলুম দেওবন্দ।
মহিলাদের জন্য ডিজাইন যুক্ত বোরখা ও আঁটোসাঁটো পোশাক পরিধান করা নাজায়েয ও কঠিন গোনাহের কাজ: দারুল উলুম দেওবন্দ। ফতোয়ায় বলা হয়েছে এমন বোরখা অথবা পোশাক পরিধান করে মহিলাদের বাাইরে বের হওয়া নাজায়েয যার কারণে পর পুরুষদের দৃৃষ্টি তাদের ওপর পড়ে। উম্মাহ টাইমস, দেওবন্দ : মুসলিম নারীদের বোরখার নামে বিভিন্ন নকশা করা পোশাক ব্যবহার করা এবং আঁটোসাঁটো পোশাক পরাকে কঠিন গোনাহ ও নাজায়েজ বলে ঘোষণা করেছে দারুল উলূম দেওবন্দ।দারুল ইফতা থেকে ফতোয়া জারি করা হয়েছে নারীদের জন্য এটা জায়েজ নয় যে এমন বোরকা বা পোষাক পরে ঘরের বাইরে যাওয়া যার কারণে অপরিচিত লোকের দৃষ্টি তার প্রতি আকৃষ্ট হয়। দেওবন্দের এক ব্যক্তি দারুল ইফতায় প্রশ্ন করেছেন যে নারীদের অঙ্গ-প্রত্যঙ্গ উন্মোচিত হয় এমন চকচকে বোরকা, যার কারণে পুরুষদের চোখ সেই নারীর দিকে আকৃষ্ট হয় এমন বোরকা বা পোশাক পরা বা পরে বাজারে যাওয়া কেমন ? দারুল উলূম দেওবন্দের মুফতিগণ উপরোক্ত প্রশ্নটির প্রেক্ষিতে লিখিত জবাবে বলেছেন, ইসলামে নবী হজরত মুহাম্মদ মুস্তফা (সাঃ) বলেছেন, নারী হলো লুকানোর জিনিস। কারণ নারী বাড়ি থেকে বের হলে শয়তান তার...