মহিলাদের জন্য ডিজাইন যুক্ত বোরখা ও আঁটোসাঁটো পোশাক পরিধান করা নাজায়েয ও কঠিন গোনাহের কাজ: দারুল উলুম দেওবন্দ।

মহিলাদের জন্য ডিজাইন যুক্ত বোরখা ও আঁটোসাঁটো পোশাক পরিধান করা নাজায়েয ও কঠিন গোনাহের কাজ: দারুল উলুম দেওবন্দ।
ফতোয়ায় বলা হয়েছে এমন বোরখা অথবা পোশাক পরিধান করে মহিলাদের বাাইরে বের হওয়া নাজায়েয যার কারণে পর পুরুষদের দৃৃষ্টি তাদের ওপর পড়ে।

উম্মাহ টাইমস, দেওবন্দ :
 মুসলিম নারীদের বোরখার নামে বিভিন্ন নকশা করা পোশাক ব্যবহার করা এবং আঁটোসাঁটো পোশাক পরাকে কঠিন গোনাহ ও নাজায়েজ বলে ঘোষণা করেছে দারুল উলূম দেওবন্দ।দারুল ইফতা থেকে ফতোয়া জারি করা হয়েছে নারীদের জন্য এটা জায়েজ নয় যে এমন বোরকা বা পোষাক পরে ঘরের বাইরে যাওয়া যার কারণে অপরিচিত লোকের দৃষ্টি তার প্রতি আকৃষ্ট হয়। দেওবন্দের এক ব্যক্তি দারুল ইফতায় প্রশ্ন করেছেন যে নারীদের অঙ্গ-প্রত্যঙ্গ উন্মোচিত হয় এমন চকচকে বোরকা, যার কারণে পুরুষদের চোখ সেই নারীর দিকে আকৃষ্ট হয় এমন বোরকা বা পোশাক পরা বা পরে বাজারে যাওয়া কেমন ? 
  দারুল উলূম দেওবন্দের মুফতিগণ উপরোক্ত প্রশ্নটির প্রেক্ষিতে লিখিত জবাবে বলেছেন, ইসলামে নবী হজরত মুহাম্মদ মুস্তফা (সাঃ) বলেছেন, নারী হলো লুকানোর জিনিস। কারণ নারী বাড়ি থেকে বের হলে শয়তান তার সাথ নেয়, তাই নারীর উচিত হবে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া এবং কখনও প্রয়োজন অনুযায়ী বাড়ি থেকে বাইরে বের হলে এমনভাবে শরীর ঢেকে রাখা দরকার যাতে তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ দেখা না যায়, অর্থাৎ ঢিলেঢালা পোশাক পরে বের হওয়া‌ । আঁটোসাঁটো পোশাক বা বোরকা পরিধান না করা ও পোশাকের দ্বারা মানুষকে আকৃষ্ট করা মোটেই জায়েয নয় এবং এটি একটি গুরুতর গুনাহ। এরকমই চকচকে এবং নক্সাবৃত বোরকা পরা জায়েয নয়।  
  ফতোয়ায় বলা হয়েছে, এ ধরনের বোরকা ও পোশাক ফিতনার কারণ। দারুল উলূম কর্তৃক জারি করা ফতোয়াকে সময়ের প্রয়োজন আখ্যা দিয়ে তানজিমে আবনায়ে দারুল উলূম দেওবন্দের সেক্রেটারি মুফতি ইয়াদ ইলাহি কাসমী বলেছেন, পশ্চিমা সভ্যতা ভারতীয় সভ্যতাকে পুরোপুরি দখল করে নিয়েছে, আমাদের নারীরা পর্দা করা ছেড়ে দিয়ে ছোট ও আঁটসাঁট পোশাকে অভ্যস্ত হয়েছে। সুতরাং আমাদের এর প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।

মন্তব্যসমূহ

  1. গুরুত্বপূর্ণ মতামত।
    অন্য দিকে সোশ্যাল মিডিয়ায় মুসলিম মেয়েদের দৌরাত্ম্য বাড়ছে যা সমীচীন নয়। আলেম ও দ্বীন ইসলাম বিষয়ক শিক্ষার্থীদের অনুপ্রবেশ শালীনতা ছাড়িয়ে যাচ্ছে। এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।