আনিসের বাড়িতে সমবেদনা জানাতে রাজ্য জমিয়ত প্রতিনিধি দল।
আমতায় আনিসের পিতাকে সমবেদনা জানাতে তার বাড়িতে মুফতি আঃ সালাম সাহেবের নেতৃত্বাধীন রাজ্য জমিয়ত প্রতিনিধি দল। আর.এ.মন্ডল, উম্মাহ টাইমস : মৃত আনিস খানের পিতাকে সমবেদনা জানাতে তার বাড়িতে গতকাল শুক্রবার রাজ্য জমিয়ত উলামার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালাম সাহেব আনিস খানের পিতামাতার সাথে কথা বলেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করেন।আনিস খানের খুন হওয়া এলাকা পরিদর্শন করেন। এছাড়াও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মাস্টার ইলিয়াস, কোলকাতা জমিয়ত সম্পাদক জিল্লুর রহমান আরিফ,হাওড়া জেলার জমিয়ত উলামার সভাপতি হাফিজ আব্দুল খালিক, সম্পাদক মুফতি ওয়াসিমুল বারী প্রমুখ। এদিন প্রতিনিধি দল যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছে। এর পূর্বে হাওড়া জেলা জমিয়ত প্রতিনিধি দল দুই বার আনিসের পিতার সঙ্গে সাক্ষাৎ করে সাহায্যের আশ্বাস দিয়েছেন। মুফতি আব্দুস সালাম সাহেব সেখানকার পরিস্থিতির সম্পর্কে সামগ্রিক তথ্য অবগত করান রাজ্য জমিয়ত সভাপতি মাওলানা সি...