আনিসের বাড়িতে সমবেদনা জানাতে রাজ্য জমিয়ত প্রতিনিধি দল।

আমতায় আনিসের পিতাকে সমবেদনা জানাতে  তার বাড়িতে  মুফতি আঃ সালাম সাহেবের নেতৃত্বাধীন রাজ্য  জমিয়ত  প্রতিনিধি দল।
আর.এ.মন্ডল, উম্মাহ টাইমস :
মৃত আনিস খানের পিতাকে সমবেদনা জানাতে  তার বাড়িতে গতকাল শুক্রবার রাজ্য জমিয়ত উলামার  সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালাম সাহেব আনিস খানের পিতামাতার সাথে কথা বলেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করেন।আনিস খানের খুন হওয়া এলাকা পরিদর্শন করেন। এছাড়াও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মাস্টার ইলিয়াস, কোলকাতা জমিয়ত সম্পাদক জিল্লুর রহমান আরিফ,হাওড়া জেলার জমিয়ত উলামার সভাপতি হাফিজ আব্দুল খালিক, সম্পাদক মুফতি ওয়াসিমুল বারী প্রমুখ।
  এদিন প্রতিনিধি দল যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছে। এর পূর্বে হাওড়া জেলা জমিয়ত প্রতিনিধি দল দুই বার আনিসের পিতার সঙ্গে সাক্ষাৎ করে সাহায্যের আশ্বাস দিয়েছেন।
 মুফতি আব্দুস সালাম সাহেব সেখানকার পরিস্থিতির সম্পর্কে সামগ্রিক তথ্য অবগত করান রাজ্য জমিয়ত  সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে এবং তিনি বলেন ঘটনার পর থেকেই কেন্দ্রীয় জমিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন ।প্রয়োজনে কেন্দ্রীয় জমিয়ত লিগ্যাল সেলের সহযোগিতা নেওয়া হবে ‌। তিনি আরও বলেন   জমিয়ত উলামা সব সময় আপনাদের পাশে দাঁড়িয়েছে।মাওলানা মাহমুদ মাদানীর নির্দেশে জমিয়ত তাদের সর্বাত্মক সহযোগিতা করবে। আমতার স্থানীয় জমিয়ত নেতৃবৃন্দ আনিসের পিতা সালাম খাঁনের সাথে সর্বোত ভাবে যোগাযোগ রাখছে।

    

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।