প্রকাশ্যে মুসলমানদের হত্যার হুমকি দেওয়া সত্ত্বেও সরকারের নীরবতা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।
প্রকাশ্যে মুসলমানদের হত্যার হুমকি দেওয়া সত্ত্বেও সরকারের নীরবতা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর : মওলানা মাহমুদ মাদানী প্রকাশ্যে মুসলমানদের হত্যার হুমকি দেওয়া সত্ত্বেও সরকারের নীরবতা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি হরিদ্বারের ধর্ম সংসদের প্রশাসক ও বক্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। আর.এ.মন্ডল,উম্মাহ টাইমস : জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাহমুদ বৃহস্পতিবার উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি অনুষ্ঠানে দেশের মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার প্রকাশ্য আহ্বানের বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তার নিন্দা করেছেন । হরিদ্বারে কয়েকদিন আগে আয়োজন করা হয়েছিল ' ধর্ম সংসদ ' । রুদ্ধদ্বার সেই বৈঠকের কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনা শুরু দেশজুড়ে । হয়েছে সেখানে মুসলমানদের বিরুদ্ধে মায়ানমারের দৃষ্টান্ত অনুসরণের কথা যেমন বলা হয়েছে , তেমনি বড়দিনের অনুষ্ঠানও ঠেকানোর ঘোষণা দেওয়া হয় । আবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে গুণে গুণে ছয়টি গুলি করার...