প্রকাশ্যে মুসলমানদের হত্যার হুমকি দেওয়া সত্ত্বেও সরকারের নীরবতা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।
প্রকাশ্যে মুসলমানদের হত্যার হুমকি দেওয়া সত্ত্বেও সরকারের নীরবতা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর : মওলানা মাহমুদ মাদানী
প্রকাশ্যে মুসলমানদের হত্যার হুমকি দেওয়া সত্ত্বেও সরকারের নীরবতা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি হরিদ্বারের ধর্ম সংসদের প্রশাসক ও বক্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন।
আর.এ.মন্ডল,উম্মাহ টাইমস : জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাহমুদ বৃহস্পতিবার উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি অনুষ্ঠানে দেশের মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার প্রকাশ্য আহ্বানের বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তার নিন্দা করেছেন । হরিদ্বারে কয়েকদিন আগে আয়োজন করা হয়েছিল ' ধর্ম সংসদ ' । রুদ্ধদ্বার সেই বৈঠকের কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনা শুরু দেশজুড়ে । হয়েছে সেখানে মুসলমানদের বিরুদ্ধে মায়ানমারের দৃষ্টান্ত অনুসরণের কথা যেমন বলা হয়েছে , তেমনি বড়দিনের অনুষ্ঠানও ঠেকানোর ঘোষণা দেওয়া হয় । আবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে গুণে গুণে ছয়টি গুলি করার আকাঙ্ক্ষার কথাও শোনা গেছে । গত ১৭ থেকে ১৯ ডিসেম্বরে হরিদ্বারে অনুষ্ঠিত হয় এই রুদ্ধদ্বার ধর্মীয় সংসদ । বিতর্কিত ধর্মগুরু যতি নরসিংহানন্দের আয়োজনে সেখানে উপস্থিত ছিলেন হিন্দু রক্ষা সেনার প্রবোধানন্দ গিরি , বিজেপির মহিলা মোর্চার নেত্রী উদিতা ত্যাগী , বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় - সহ এই সংসদের বেশ কয়েকজন প্রতিনিধি । ভিডিয়ো ক্লিপে প্রবোধানন্দ গিরিকে বলতে দেখা যায় , মায়ানমারের মতো আমাদের পুলিশ , সেনা , রাজনীতিবিদ এবং হিন্দু সম্প্রদায়ের সমস্ত মানুষকে হাতে অস্ত্র তুলে নিতে হবে । এবার ‘ সাফাই অভিযান চালাতে হবে । এর কোনও বিকল্প নেই । পূজা শাকুন পাণ্ডে নামের এক বক্তা বলেন , যদি ওদের সমূলে ধ্বংস স্বরাষ্ট্রমন্ত্রী , করতে চান , তাহলে ওদের হত্যা করুন । আমরা এমন ১০০ জন যোদ্ধাকে চাই , যারা ওদের ২০ লাখ লোককে হত্যা করবে ।
মাওলানা মাদানি এর তীব্র নিন্দা করেন । দেশের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী , জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় সংখ্যালঘু কমিশনের কাছে তার চিঠিতে জমিয়ত সভাপতি মাহমুদ মাদানি সরকারকে বিষয়টি বিবেচনা করার এবং কঠোর আইনের অধীনে
অপরাধীদের বিচার করার আহ্বান জানিয়েছেন । তিনি বলেন , ওরা দেশের শাস্তি ও সম্প্রীতির জন্য হুমকি দাঁড়িয়েছে । আমি সংগঠক ও বক্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সাম্প্রদায়িক হয়ে নেওয়ার দাবি জানাচ্ছি । অনুষ্ঠানটির নাম ছিল ‘ ধর্ম সংসদ ' এবং অনুষ্ঠানের থিম ছিল ‘ ইসলামিক ভারতে সনাতন ধর্মের ভবিষ্যৎ সমস্যা এবং সমাধান ' । ইভেন্টের বক্তা মুসলমানদের গণহত্যার জন্য উন্মুক্ত আহ্বান জানিয়েছেন । হিন্দু সম্প্রদায়ের অস্ত্রধারণের উপর জোর দেওয়া হয়েছে । তার চিঠিতে মাওলানা মাদানি অনুষ্ঠান চলাকালীন বক্তাদের দেওয়া কিছু আপত্তিকর বক্তব্যও উল্লেখ করেছেন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন