পোস্টগুলি

জুন, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

ছবি
উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা। দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তি বজায় রাখার আহ্বান জমিিয়তের । উম্মাহ টাইমস, নয়াদিল্লি : গতকাল রাজস্থানের উদয়পুরে নবী (সা.)-এর অবমাননার অজুহাতে এক দর্জির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার তিব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন জমিয়ত উলামা-ই-হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসমি । তিনি এটাকে দেশের আইন বিরুদ্ধ এবং ইসলাম ধর্মের পরিপন্থী বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেছেন যে এই ঘটনা ঘটিয়েছে তাকে কোনোভাবেই বারদাশত্ করা যাবে না, কেননা এটা দেশের আইন ও আমাদের ধর্মের পরিপন্থী। আমাদের দেশে আইনের ব্যবস্থা আছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই।মাওলানা হাকিমউদ্দিন কাসমী এ সময় দেশের সকল নাগরিককে আবেগ সংযত করে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। Press release 🔽

নবী সা. সম্পর্কে অবমাননাকর মন্তব্য, দোষীদের গ্রেফতারির দাবি জানিয়ে মুসলিম উম্মাহকে শান্তি রক্ষার আহ্বান সিদ্দিকুল্লাহ চৌধুরীর।

ছবি
নবী সা. সম্পর্কে অবমাননাকর মন্তব্য, দোষীদের গ্রেফতারির দাবি জানিয়ে মুসলিম উম্মাহকে শান্তি রক্ষার আহ্বান সিদ্দিকুল্লাহ চৌধুরীর। June 9, 2022 সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখছেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা দফতরের মন্ত্রী তথা রাজ্য জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ্ চৌধুরি। উম্মাহ টাইমস :  বিশ্ব নবী মুহাম্মদ সা. সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন বিজেপি নেতা-নেত্রী নূপুর শর্মা ও নবীন জিন্দাল। সেই ঘটনায় প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে চারিদিকে। সকলেই শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছেন এবং দোষী নূপুর শর্মা ও নবীন জিন্দালের গ্রেফতারির দাবি জানাচ্ছেন। একইভাবে প্রতিবাদে সরব হলেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা দফতরের মন্ত্রী তথা রাজ্য জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ্ চৌধুরি। পাশাপাশি তিনি রাজ্যের মুসলিম উম্মাহ্র কাছে শান্তির আহ্বান জানান। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন সিদ্দিকুল্লাহ্ চৌধুরি। সেখানেই তিনি নবী সা. নিয়ে বিজেপির কর্মকাণ্ড ও প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হন। তাঁর সেই সাংবাদিক বৈঠকে অন্যান্য বেশ কয়েকটি সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্টজনও ...