নবী সা. সম্পর্কে অবমাননাকর মন্তব্য, দোষীদের গ্রেফতারির দাবি জানিয়ে মুসলিম উম্মাহকে শান্তি রক্ষার আহ্বান সিদ্দিকুল্লাহ চৌধুরীর।

নবী সা. সম্পর্কে অবমাননাকর মন্তব্য, দোষীদের গ্রেফতারির দাবি জানিয়ে মুসলিম উম্মাহকে শান্তি রক্ষার আহ্বান সিদ্দিকুল্লাহ চৌধুরীর।

উম্মাহ টাইমস: বিশ্ব নবী মুহাম্মদ সা. সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন বিজেপি নেতা-নেত্রী নূপুর শর্মা ও নবীন জিন্দাল। সেই ঘটনায় প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে চারিদিকে। সকলেই শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছেন এবং দোষী নূপুর শর্মা ও নবীন জিন্দালের গ্রেফতারির দাবি জানাচ্ছেন। একইভাবে প্রতিবাদে সরব হলেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা দফতরের মন্ত্রী তথা রাজ্য জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ্ চৌধুরি। পাশাপাশি তিনি রাজ্যের মুসলিম উম্মাহ্র কাছে শান্তির আহ্বান জানান। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন সিদ্দিকুল্লাহ্ চৌধুরি। সেখানেই তিনি নবী সা. নিয়ে বিজেপির কর্মকাণ্ড ও প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হন। তাঁর সেই সাংবাদিক বৈঠকে অন্যান্য বেশ কয়েকটি সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্টজনও উপস্থিত ছিলেন। সকলেই নবী মুহাম্মদ সা. সম্পর্কে নূপুর শর্মা ও নবীন জিন্দালের মন্তব্যের নিন্দা করেন এবং তাদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানান।

এ দিন মাওলানা সিদ্দিকুল্লাহ্ চৌধুরি বলেন, নবী মুহাম্মদ সা. মুসলিমদের কাছে পিতা-মাতার থেকেও প্রিয়। সেই মহামানব সম্পর্কে যেভাবে মন্তব্য করা হয়েছে, তা ক্ষমার অযোগ্য। তাই নূপুর ও নবীনকে শাস্তি দিতেই হবে। তিনি অভিযোগ করেন, নূপুর বা নবীনের মন্তব্যের পেছনে বড় মাথা রয়েছে, তাদের মদদেই নবী সা. সম্পর্কে কুৎসিত মন্তব্য করা হয়েছে। এদের শাস্তি দিলেই অন্যরা আর অপরাধ করতে সাহস পাবে না বলেও তিনি মন্তব্য করেন।

আন্দোলন সম্পর্কে সিদ্দিকুল্লাহ্ চৌধুরি বলেন, আমরা সবাইকে বলব, মসজিদ-মাদ্রাসা বা অন্যান্য স্থানে প্রতিবাদে সরব হন, কিন্তু কেউ আইন হাতে তুলে নেবেন না। রাস্তা দখল করে অন্যদের অসুবিধা না করার জন্যেও তিনি অনুরোধ করেন। আইন-আদালতের উপর ভরসা রাখার কথাও বলেন সিদ্দিকুল্লাহ্ চৌধুরি।


অন্যান্যদের মধ্যে জামাআতে ইসলামি হিন্দের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মাওলানা সাদাব মাসুম, আতিফ শাহ আল-কাদরি, সাব্বা ইসমাইল, নাখোদা মসজিদের ইমাম শফিক কাসেমী, সকলেই নবী সা.–এর অবমাননা নিয়ে সরব হন। কঠোর হাতে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তাঁরা।

Press release 🔽


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।