আজ থেকে শুরু হচ্ছে দারুল উলুম দেওবন্দের মজলিশে শুরার তিন দিনব্যাপী বৈঠক, বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।

আজ থেকে শুরু হচ্ছে দারুল উলুম দেওবন্দের মজলিশে শুরার তিন দিনব্যাপী বৈঠক,  বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।
আজ থেকে শুরু হচ্ছে দারুল উলুম দেওবন্দের মজলিশে শুরার তিন দিনব্যাপী বৈঠক, বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।

উম্মাহ টাইমস নিউজ ব্যুরো,দারুল উলূম দেওবন্দ :
দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার তিন দিনব্যাপী সভা আজ ৩ রা অক্টোবর থেকে শুরু হচ্ছে।  ক্বারী উসমান মনসুর পুরীর ইন্তেকালের পর এই প্রথম অনুষ্ঠিত হতে চলা মজলিস-ই-শুরার এই বৈঠক গুরুত্বপূর্ণ বলেই ওয়াকিবহাল মহলের ধারণা ।  প্রতিষ্ঠানে শিক্ষাব্যবস্থার উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়া ছাড়াও, দারুল উলুম দেওবন্দের  শুরা সদস্য মাওলানা আনোয়ার সাহেবকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়াও মওলানা ইমরানউল্লাহ যিনি সম্প্রতি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছিলেন এবং দারুল উলূম দেওবন্দের ঐতিহাসিক গ্রন্থাগারের নাজিম মওলানা শফিক কাসমী এবং দারুল উলুম দেওবন্দের আরও কয়েকজন  শিক্ষক-কর্মির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ ছাড়াও ভর্তি সংক্রান্ত বিষয়ের দ্বায়িত্ব প্রদান সহ ভারপ্রাপ্ত মুহতামিম নির্বাচনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে এক্ষেত্রে দেওবন্দের প্রাক্তন মুহতামিম মাওলানা মারগুবুর সাহেবের সুপুত্র ও শুরাসদস্য মাওলানা আনোয়ার সাহেবের নাম বিবেচিত হতে পারে।  এছাড়াও দারুল উলূম দেওবন্দ থেকে প্রকাশিত আরবি ম্যাগাজিনের ব্যাপারেও এই শুরায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।  
এই সভায়  প্রতিষ্ঠানের বাজেট ও বিল্ডিং নির্মানের ব্যয়ের  বাজেট বৃদ্ধি প্রসঙ্গেও আলোচনা হতে পারে।
  তিন দিনব্যাপী এই বৈঠকে প্রতিষ্ঠানের বিষয়ে বেশ কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।  একই সাথে মজলিস-ই-শুরার বৈঠকে মাওলানা কালীম সিদ্দিকীর গ্রেপ্তারীর বিষয় নিয়েও আলোচনা হতে পারে । 
  প্রসঙ্গত এর পূর্বে ৩,৪,৫ ই অক্টোবর দারুল উলুম দেওবন্দের মেহমানখানায় অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকের বিষয়ে বর্তমান উপাচার্য আবুল কাসেম নোমানী বানারসির দস্তখত ও প্রস্তাবিত আলোচনার বিষয়বস্তু সম্বলিত বিজ্ঞপ্তি জারি করা হয়। উল্লেখ্য এই বৈঠকে দারুল উলুম দেওবন্দের বর্তমান বাৎসরিক বাজেট অনুমোদন সহ বেশকিছু বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে ।  জানা গেছে যে  শুরার অধিকাংশ সদস্য বৈঠকে তাঁদের অংশগ্রহণের বিষয়ে আশ্বাস দিয়েছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।