ইমরাত - ই - শারিয়াহ বিহার, ঝাড়খণ্ড ও ওড়িষার অষ্টম আমিরে শরিয়ত নির্বাচিত মাওলানা ফয়সাল রহমানি ।।

ইমরাত - ই - শারিয়াহ বিহার, ঝাড়খণ্ড ও ওড়িষার  অষ্টম আমিরে শরিয়ত নির্বাচিত মাওলানা ফয়সাল রহমানি ।। 
ইমরাত - ই - শারিয়াহ বিহার, ঝাড়খণ্ড ও ওড়িষার অষ্টম আমিরে শরিয়ত নির্বাচিত মাওলানা ফয়সাল রহমানি ।। 

উম্মাহ টাইমস,পাটনা:
মাওলানা ওয়ালি রহমানির ছেলে মাওলানা আহমদ ওয়ালি ফয়সাল রহমানি ইমরাত - ই - শরিয়ার প্রধান নির্বাচিত হয়েছেন । ইমরাত - ই - শরিয়া বিশিষ্ট ইসলামিক সংগঠন । বিহারের পটনায় এই সংগঠনের প্রধান কার্যালয় অবস্থিত ।গত ৯ ই অক্টোবর  ইমরাত - ই - শরিয়ার সদস্যদের ভোটাভুটির পর মাওলানা আহমদ ওয়ালি ফয়সাল রহমানি  সভাপতি নির্বাচিত হন । তিনি ইমরাত - ই - শরিয়ার প্রাক্তন সভাপতি এবং সুপরিচিত ইসলামিক ও রাজনৈতিক স্কলার মাওলানা ওয়ালি রহমানির ছেলে । ২০২১  সালের ৩ এপ্রিল ইন্তেকাল করেন ওয়ালি রহমানি । প্রাথমিকভাবে সভাপতি পদের দাবিদার ছিলেন চারজন প্রার্থী । তাঁরা হলেন হজরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি , মুফতি নজর তৌহিদ , মাওলানা আনিসুর রহমান কাসমি এবং মাওলানা আহমদ ওয়ালি ফয়সাল রহমানি । কিন্তু তাদের মধ্যে পরে দু'জন নাম প্রত্যাহার করে নেন । সুতরাং , বাকি দু'জনের জন্য ভোট নেওয়া হয়েছিল । সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে , মাওলানা আনিসুর রহমান কাসমি পেয়েছেন ১৯৭ ভোট এবং মাওলানা ফয়সাল রহমানি পেয়েছেন ৩৪৭ ভোট । মাওলানা ফয়সাল রহমানি সভাপতি পদে নির্বাচিত হয়েছেন । ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সভায় অবশেষে সভাপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ করতে সম্মত হয়েছিল সবাই । নির্বাচনে জয়ী মাওলানা ফয়সাল রহমানি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র । তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেছেন ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।