দারুল উলুম দেওবন্দের মজলিস-ই-শুরার তিন দিনব্যাপী বৈঠক সমাপ্ত।
দারুল উলুম দেওবন্দের মজলিস-ই-শুরার তিন দিনব্যাপী বৈঠক সমাপ্ত।
দারুল উলুম দেওবন্দের মজলিস-ই-শুরার তিন দিনব্যাপী বৈঠক সমাপ্ত।
উম্মাহ টাইমস নিউজ ব্যুরো, দেওবন্দ:
দারুল উলুম দেওবন্দের মজলিস-ই-শুরার তিন দিনব্যাপী সভা গতকাল পঞ্চম অধিবেশনের পর শেষ হয়েছে । তিন দিনের এই বৈঠকে প্রতিষ্ঠানের বাৎসরিক বাজেট,বিল্ডিং নির্মাণ, উন্নয়ন ও পরিচালনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট বৃদ্ধি পেয়ে ৩৫,৪৮,০০০,০০.০০ টাকা অনুমোদন করা হয়েছে। শিক্ষক- কর্মীদের স্কেল গ্রেড বৃদ্ধির বিষয়টি উপস্থাপিত হয়েছিল এবং এবিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যাদের সুপারিশের ওপর ভিত্তি করেই বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ পরবর্তী বৈঠক পর্যন্ত মুলতবি করা হয়েছে। যেহেতু বর্তমানে করোনা পরিস্থিতি চলছে সেজন্য প্রতিষ্ঠানে নিয়োগ এবং পদোন্নতি ইত্যাদি সম্পর্কিত সমস্ত বিষয়গুলিও শুরার পরবর্তী বৈঠক পর্যন্ত স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য মুফতি মুহাম্মদ রাশিদ আজমি সাহেবকে নায়েবে মুহতামিম এবং মাওলানা মহম্মদ আরিফ জামিল কাসেমী সাহেবকে মাসিক 'আদদায়ী' আরবী পত্রিকার চিফ এডিটর নির্বাচিত করা হয়েছে।
মওলানা আদনান উসমানীর মৃত্যুর পর উপস্থাপকের শূন্যপদ আসনের জন্য মুফতি মুহাম্মদ রেহান উসমানীকে নিয়োগ করা হয়েছে। এর পূর্বে রবিবার মজলিস-ই-শুরার সভা মুফতি মুহাম্মদ ইসমাইল সাহেবের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং জনাব হাকিম কালিমুল্লাহ সাহেব তিন দিনের সভার সভাপতিত্ব করেন এবং শেষ দোয়া তিনিই করেন।
তিন দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মৌলানা গুলাম মহম্মদ বস্তানভি, মৌলানা আব্দুল আলীম ফারুকী, মৌলানা ইসমাঈল, মুফতি আহমদ খানপুরী, মৌলানা হাকিম কালিমুল্লাহ, মুফতি রহমতুল্লাহ কাশ্মীরি, মৌলানা আনোয়ারুর রহমান, সৈয়দ আনজার হুসাইন, মৌলানা মাহমুদ, মৌলানা নিজামুদ্দিন, মৌলানা আকিল, মৌলানা সৈয়দ হাবিব আহমদ, মুফতি মুহাম্মদ শফিক, মৌলানা মহম্মদ আকিল, মৌলানা আরশাদ মাদানী সাহেব (প্রধান শিক্ষক), মৌলানা আবুল কাসিম নুমানী(উপাচার্য) প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সভায় অনুপস্থিতিদের মধ্যে ছিলেন মৌলানা রাবে হাসান নাদবী, মৌলানা বদরুদ্দীন আজমল, মৌলানা ইশতিয়াক আহমেদ, মৌলানা মহম্মদ ইব্রাহিম, মৌলানা আব্দুস সামাদ প্রমুখ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন